Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পরিত্যক্ত ইটভাটায় থরে থরে নোটের বান্ডিল! এবার টাকার পাহাড় দুর্গাপুরে

পরিত্যক্ত ইটভাটায় থরে থরে নোটের বান্ডিল! এবার টাকার পাহাড় দুর্গাপুরে

চিত্তরঞ্জন দাস: রাজ্যে ফের টাকার পাহাড়। পরিত্যক্ত ইটভাড়ার ঘরে ট্রলিতে থরে থরে নোটের বান্ডিল। ৪৮ লক্ষ টাকা উদ্ধার করল পুলিস। এবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর।

পুলিস সূত্রে খবর, ওই ইঁটভাটাটি দুর্গাপুরে ফরিদপুর থানা এলাকার গোগলা পঞ্চায়েতের চন্দ্রডাঙায়। গতকাল মঙ্গলবার রাতে ইটভাড়ায় হানা দেয় পুলিস।

তখনই এক ঘরের ভিতরে ট্রলিতে মেলে টাকা। প্রাথমিক তদন্তে অনুমান, চলতি মাসের ১‍ তারিখ গৌরবাজার এলাকা মনোরঞ্জন পালের বাড়ি থেকে টাকা চুরি হয়েছিল। সঙ্গে অল্প পরিমাণ সোনাও। থানায় অভিযোগও দায়ের করা হয়। সেই টাকাই উদ্ধার হয়েছে বলে খবর। যদিও পুলিসের তরফে কিছু জানানো হয়নি।

জ্যের ইতিউতি যেন ওড়ে বেড়াচ্ছে টাকা! দিন কয়েক আগেই মালদহে এক ব্য়বসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। সঙ্গে ৭ হাজারেরও বেশি বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং বিপুল পরিমাণ সোনা।

গত ৫ জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়ায় অভিযান চালিয়ে ১,৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ-সহ ৪ জন পাচারকারীকে গ্রেফতার করেছিল পুলিস। ধৃত ৪ পাচারকারীকে হেফাজতে নিয়ে লাগাতার জেরা করার পর পুলিস জানতে পারে, এই কাফ সিরাপ পাচার কারবারের প্রধান টাকার ভল্ট রয়েছে মালদহের মঙ্গলবাড়ি এলাকার একটি ফ্ল্যাটে।

রবিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুর পুলিস, মালদহ থানা এবং রাজ্য পুলিসের স্পেশাল অপারেশন টিম (SOT) যৌথভাবে ওই ফ্ল্যাটে আচমকা তল্লাশি শুরু করে। ফ্ল্যাটের আলমারিতে থরে থরে সাজানো টাকার বান্ডিল দেখে ব্যাঙ্ক কর্মী ও একাধিক নোট গণনার মেশিন আনা হয়। রবিবার গভীর রাত পেরিয়ে সোমবার ভোররাত পর্যন্ত চলে এই টাকা গোনার কাজ। এখন পর্যন্ত বাজেয়াপ্ত নগদ টাকা: ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০। ৭,০০০ বোতলেরও বেশি কোডিনযুক্ত (NDPS) কাফ সিরাপ। নগদ ও কাফ সিরাপের পাশাপাশি বিপুল পরিমাণ সোনা (যার সঠিক ওজন খতিয়ে দেখা হচ্ছে)।

এর আগে, কয়েকদিন আগেই বীরভূমের মহম্মদবাজারে মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২৮ কোটি টাকারও বেশি নগদ টাকা। বাজেয়াপ্ত হয় ৫ কেজি সোনা, সব মিলিয়ে উদ্ধার হওয়া সম্পত্তির মোট বাজারমূল্য ৫০ কোটি টাকা ছাড়িয়ে যায়! পরবর্তীতে জানা যায়, এই বিপুল অর্থ ও সম্পত্তির আসল মালিক মিনারের আত্মীয়, 'পাথর সম্রাট' টুলু মণ্ডল। অভিযোগ, পাথর খাদানের বেআইনি কারবার ও দুর্নীতি করেই কোটি কোটি টাকার অগাধ সম্পত্তি এবং শতাধিক গাড়ির মালিক হয়েছেন এই টুলু মণ্ডল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali