Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পাশেই তৈরি হচ্ছিল পাকাবাড়ি, তার আগেই মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের

পাশেই তৈরি হচ্ছিল পাকাবাড়ি, তার আগেই মাটির বাড়ি চাপা পড়ে মৃত্যু বাবা-মেয়ের

বিধান সরকার: ইটের দেওয়াল উঠছিল, পাকা ঘরে আর থাকা হল না তাঁদের। মাটির ঘর চাপা পড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের। মগরার গজঘন্টা মালিক পাড়ার ঘটনা। এলাকায় শোকের ছায়া। মৃত গৌর মালিক(৫৬) ও তাঁর মেয়ে মাম মালিক (১২)।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার পাক জঙ্গি! STF-এর বিরাট সাফল্য

আবাস যোজনার ঘর বরাদ্দ

কী ঘটেছিল? প্রতিবেশীরা জানান, রাত দুটো নাগাদ হঠাৎ করে প্রচন্ড শব্দ শুনতে পান তাঁরা। বেরিয়ে এসে তাঁরা দেখেন, মাটির ঘরটি ভেঙে পড়েছে। গৌর মালিক সবজির ব্যবসা করতেন। একমাত্র কিশোরী মেয়েকে নিয়ে মাটির ঘরে থাকতেন। মগরা দু'নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তাঁর নামে আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল। আবাসের ঘরের পুরো টাকা মেলেনি। তাই শেষ করতে পারেননি গৌর মালিক। মাটির ঘরেই বসবাস করছিলেন। সেই ঘরই চাপা পড়ে মৃত্যু হল বাবা মেয়ের।

টাকা দিতে গড়িমসি

স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগায় খবর দেওয়া হয় মগরা থানায়। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে মাটির গোড়া আলগা হয়ে গিয়েছিল। তাই ঘর ভেঙে পড়ে। পাকা ঘরে আর থাকা হল না গৌরের। আগের সরকারের আমলে ঘর বরাদ্দ হলেও পুরো টাকা দিতে গড়িমসি করা হয়েছিল বলে অভিযোগ। ছ'মাস আগে একটা কিস্তির টাকা দেওয়া হয়েছিল, সেটা দিয়েই যতটুকু করার করেছিল।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali