Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ফিরল নেপালের আতঙ্ক! প্রবল বৃষ্টিতে গুয়াহাটির ২ জায়গায় হুড়ুমুডিয়ে নেমে এল ধস, এখনওপর্যন্ত মৃত্যু ৪ জনের

ফিরল নেপালের আতঙ্ক! প্রবল বৃষ্টিতে গুয়াহাটির ২ জায়গায় হুড়ুমুডিয়ে নেমে এল ধস, এখনওপর্যন্ত মৃত্যু ৪ জনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালের হড়পা বানে মৃতের সংখ্যা হাজার পেরিয়েছে। নিখোঁজ এখনও প্রায় ৪০০০ হাজার। উদ্ধারকাজ যত এগোচ্ছে ততই বেরিয়ে আসছে লাশের সারি। নোপালের বানে মৃতদের দেহ ভেসে আসছে ভারতেও। এরই মধ্যে এবার প্রবল ভূমি ধসের ঘটনা ঘটল গুয়াহাটিতে। ওই ধসে এখনওপর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।

মঙ্লবার গুয়াহাটির নিজারাপাড় ও সাতগাঁও এলাকায় দুটি পৃথক ভূমি ধসের ঘটনায় মৃত্যু হল ৪ জনের। এর মধ্যে নিজারাপাড়ের ধসের ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। অন্যদিকে সাতগাঁও এলাকার ধসে মারা গিয়েছেন ৬৫ বছরের এক বৃদ্ধা। নিজারপাড় ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের সনাক্ত করা গিয়েছে। তারা হলেন নাগেন রাজবংশী (৫০), তাঁর স্ত্রী সোনু রাজবংশী (৩৮) এবং তাঁদের ১১ বছর বয়সী কন্যা। এই ঘটনায় তাঁদের ১৯ বছর বয়সী ছেলে বিপ্লব রাজবংশী আহত হয়েছেন এবং তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএসডিএমএ (ASDMA) জানিয়েছে, দমকল ও জরুরি পরিষেবা কর্মী, পুলিশ এবং স্থানীয় মানুষ যৌথভাবে মঠঘড়িয়ার ভূমিধসে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন।

উত্তরাখণ্ডে টাইম বোমার মতো ফুঁসছে ২১৯ ঝুলন্ত হিমবাহ, নেপালের মত বিপর্যয় যে কোনও দিন!

অন্যদিকে, সাতগাঁওয়ে পৃথক একটি ভূমিধসের ঘটনায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। গুয়াহাটিসহ আসামের বিভিন্ন অংশে টানা বৃষ্টির মধ্যেই এই দুর্ঘটনাগুলো ঘটে। এএসডিএমএ (ASDMA)-র বক্তব্য অনুযায়ী, মঙ্গলবার রাজ্যজুড়ে ভূমিধসের ঘটনায় মোট পাঁচজন আহত হয়েছেন-যার মধ্যে চারজন কামরূপ (মেট্রো) জেলায় এবং একজন হাইলাকান্দি জেলায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রশাসন ও জরুরি উদ্ধারকারী দল ত্রাণ ও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। টানা ভারী বৃষ্টির ফলে গুয়াহাটির পাহাড়ি ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভূমিধসের ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদেরApp,Facebook,Whatsapp Channel,X (Twitter),Youtube,Instagramপেজ-চ্যানেল)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali