বিধান সরকার: ফুচকা খেতে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাড টাচ। ঘরে ডেকে নাবালিকার শ্লীলতাহানি। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার উত্তরপাড়ায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, নাবালিকাকে ফুচকা খেতে ১০, ২০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায়ই নিজের ঘরে ডেকে খারাপভাবে স্পর্শ করত অভিযুক্ত।
অভিযুক্তকে নাবালিকা আবার 'দাদু' বলে ডাকত!
প্রতিবেশী এক মহিলা প্রথম নাবালিকাকে দেখতে পান প্রৌঢ়ের ঘর থেকে বেরতে। তার কাছে ২০ টাকা ছিল। সেইসময় সে জিজ্ঞাসা করতেই নাবালিকা তাঁকে জানায় যে দাদু দিয়েছে। একইসঙ্গে আরও জানায় যে, টাকার বিনিময়ে তাকে খারাপভাবে স্পর্শ করেছে অভিযুক্ত। এমনকি কাউকে বলতে বারণও করে দিয়েছে। ভয়ও দেখিয়েছে। ওই প্রতিবেশী মহিলার অভিযোগ প্রৌঢ় বেশ কিছুদিন ধরেই তার ঘরে ডেকে এই 'কাজ' করছিলেন। এলাকার লোকজন ঘটনার কথা জানতে পেরে প্রৌঢ়ের বিরুদ্ধে সোচ্চার হন। অভিযোগ, আগেও এমন অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।
খবর পেয়ে উত্তরপাড়া থানার টহলদারি পুলিস গাড়ি গিয়ে প্রৌঢ়কে আটক করে থানায় নিয়ে যায়। পরে নাবালিকার মায়ের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে। পকসো আইনে মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে। আজ ধৃতকে আদালতে পেশ করা হয়। ফুচকা খাওয়ার জন্য টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে দীর্ঘদিন ধরে শ্লীলতাহানির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
অভিযুক্ত প্রৌঢ়কে ওই নাবালিকা সম্পর্কে 'দাদু' বলে ডাকত। আর তার এরকম কুকীর্তি! ফুচকা খাওয়ার জন্য ১০ বা ২০ টাকা দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে প্রায়ই নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ ও 'ব্যাড টাচ'! ঘটনা জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
অন্নপূর্ণার ৩০০০ চাই-ই চাই! বিরাট দাবি আশা কর্মীদের, নইলে আন্দোলনের হুঁশিয়ারি

