পিয়ালি মিত্র: প্রেসিডেন্সি সংশোধনাগারে কুখ্যাত আফতাব আনসারির সেল থেকে উদ্ধার আইফোন। আইফোন-সহ মোট তিনটি মোবাইল, ৩টি সিম কার্ড, ৩১ হাজার টাকা এবং আরও অনেক ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার হয়েছে। গত ২৩ অগাস্ট নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে কারা দফতরের এক ডিআইজির নেতৃত্বে তল্লাশি চালানো হয় সন্ত্রাসবাদী আফতাব আনসারির সেলে।
তখনই উদ্ধার হয় একটি আইফোন সহ তিনটি ফোন। গতকাল কারা দফতরের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে হেস্টিংস থানা। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে রাজ্য ও কলকাতা এসটিএফ।
কী কী উদ্ধার হয়েছে?
১. স্কাই ব্লু রঙের CPH2619/Nord CE4 Lite 5G মডেলের একটি OnePlus স্মার্টফোন। সঙ্গে ১টি জিও সিম।
২. মেটালিক ব্লু রঙের CPH2733/OPPO 10-KOPPO মডেলের একটি OPPO স্মার্টফোন। সঙ্গে ১টি জিও সিম।
৩. কালো রঙের একটি অ্যাপেল iPhone। সঙ্গে ১টি জিও সিম।
অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী
২টি জিও রাউটার- Router M2S, Black
১টি 'SecurEye' ডিভাইস, যা সম্ভবত ওয়াই-ফাই হটস্পট হিসেবে ব্যবহার হয়
২টি কার্ড রিডার (MNZ)- লাল ও নীল
১টি HP ১২৮ GB পেনড্রাইভ
১টি ১২৮ GB 4-in-1 OTG
১টি ইমপোর্টেড 4-in-1 OTG
১টি KDM USB Type-C পোর্ট, সঙ্গে KDM OTG অ্যাডাপটার
১টি boAt Nirvana Ion ANC ওয়্যারলেস ইয়ারবাডস, চার্জিং কেস-সহ
নগদ টাকা
মোট ৩১,০০০ টাকা নগদ উদ্ধার হয়েছে। যারমধ্যে ৫০০ টাকা মূল্যের ৬২টি নোট ছিল।
২০০১ সালে খাদিম কর্তা পার্থপ্রতিম রায়বর্মণ অপহরণ ও ২০০২ সালের কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হামলার প্রধান চক্রী হলেন আফতাব আনসারি। দুবাই থেকে গ্রেফতার করা হয় আফতাব আনসারিকে। দেশদ্রোহিতা ও জঙ্গি কার্যকলাপের দায়ে দোষী সাব্যস্ত হয় আফতাব আনসারি। তারপর ভারতে তার সাজা হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয়। তারপর থেকে কলকাতার হাই-সিকিউরিটি প্রেসিডেন্সি সেন্ট্রাল জেলে রয়েছে আফতাব আনসারি।
'মা কোথায়?' ৩ দিন পেরিয়েও খোঁজ নেই মুকুল রায়ের বউমার! শুভ্রাংশুর ছেলেমেয়ের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

