অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ছাব্বিশে বিধানসভা নির্বাচন ভোট দিতে পারেননি। কারণ, তখন নাম ছিল SIR-র 'বিবেচনাধীন' তালিকায়। এবার ভোট পুরসভায়। তাঁরা কী ভোট দিতে পারবেন? ভাগ্য আপাতত ঝুলেই রইল।
ছাব্বিশে বিধানসভার ভোটের মুখে SIR। বাংলার ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৩২ লক্ষ মানুষের নাম।
বিবেচনাধীন আরও ৬০ লক্ষ। আবেদনের দ্রুত নিষ্মত্তির জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ট্রাইব্যুনাল গঠন করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আদালতের থেকে নাম পাঠানো হলে সেই নাম কে ভোটার তালিকায় তোলা হবে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ভোটও দেওয়া যাবে। কিন্তু যাঁদের আবেদনের এখনও নিষ্পত্তি হয়নি, 'বিবেচনাধীন' তালিকায় রয়েছে গিয়েছে, তাঁদের কী হবে? প্রশ্ন উঠেছে।
কমিশন সূত্রে খবর, পুরসভার নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন যে ভোটার তালিকা পাঠাবে, সেই তালিকাতেই ভোট হবে। অর্থাত্ ওই তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরা শুধুমাত্র ভোট দিতে পারবেন। বস্তুত, পুজোর আগে জাতীয় নির্বাচন কমিশন তালিকায় পাঠিয়েও দেবে খবর।
এদিকে পশ্চিমবঙ্গে বাদ পড়া ও বিবেচনাধীন ভোটারদের আবেদন শুনানি জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেই ট্রাইব্য়ুনালের চেয়ারম্যান, হাইকোর্টের অবসরপ্রাপ্ত এক বিচারপতি নিরাপত্তার দাবিতে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনা বেঞ্চে নির্দেশ, 'এই মামলাটি পশ্চিমবঙ্গে বর্তমানে বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর আপিল ট্রাইব্যুনালের দায়িত্ব পালনরত এক প্রাক্তন হাইকোর্ট বিচারপতির পর্যাপ্ত নিরাপত্তা সংক্রান্ত। আমাদের বিবেচনায়, আবেদনকারী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যেতে পারেন। আমরা তাঁকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি'।

