সন্দীপ প্রামাণিক: গতকাল যে সুস্পষ্ট নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ছিল, সেটির পশ্চিমবঙ্গের উপরেই রয়েছে। আর তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করছে রাজ্যে। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্য়েই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসছে বৃষ্টি। আরও কয়েক পশলা বৃষ্টি হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেসব জেলাগুলোতে বৃষ্টি হতে পারে সেগুলো হল, বাঁকুড়া, হাওড়া,হুগলি,পূর্ব-পশ্চিম বর্ধমান,বীরভূম,পুরুলিয়া এবং কলকাতা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে থেকে বৃষ্টিপাত কিছুটা কমবে। তবে আগামিকাল কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে।ওইসব জেলার মধ্যে রয়েছে বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রতিদিনই হবে।
১৫ বছরের সংসার ছেড়ে প্রেমিককে বেছে নেন স্ত্রী! বদলা নিতে মিঠুকে কুপিয়ে নৃশংস খুন
উত্তরবঙ্গেও সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে ভারী বৃষ্টিপাত। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদা জেলাতে আগামী ২৪ ঘণ্টায় এবং আগামিকাল উপরের পাঁচটা জেলা-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং কোচবিহার এই জেলাগুলোতে, তারপরে তৃতীয় দিনে ৩ তারিখে উপরের জেলাগুলোতে কিছুটা বৃষ্টিপাত বেশি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। আগামী ৫ দিন পর্যন্তই এক-দু'জায়গার পরে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে থাকবে।

