Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাতভর ঠাকুর দেখার মহা সুযোগ! পুজোয় ভোর চারটে পর্যন্ত ছুটবে মেট্রো, জেনে নিন সময়সূচি

রাতভর ঠাকুর দেখার মহা সুযোগ! পুজোয় ভোর চারটে পর্যন্ত ছুটবে মেট্রো, জেনে নিন সময়সূচি

অয়ন ঘোষাল: পুজোয় মেট্রো যাত্রীদের জন্য সুখবর। ভিড় সামলাতে এবং যাত্রীদের সুবিধার্থে মেট্রো কর্তৃপক্ষের বিশেষ সময়সূচি। ব্লু এবং গ্রিন লাইন সময়সূচি।

সপ্তমী, অষ্টমী ও নবমী (১৭ থেকে ২০ অক্টোবর): দুপুর ১:০০ টা থেকে শুরু করে রাতভর অর্থাৎ ভোর ৪:০০ টা পর্যন্ত চলবে।

বিজয়া দশমী (২১ অক্টোবর): দুপুর ১ টা থেকে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত বিশেষ ট্রেন চলাচল করবে।

অরেঞ্জ লাইন (নিউ গড়িয়া-বেলেঘাটা): সপ্তমী থেকে দশমী (১৭ থেকে ২১ অক্টোবর) পর্যন্ত এই লাইনে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে।

কোন স্টেশনে কোন ঠাকুর? (প্যান্ডেল গাইড)

কালীঘাট স্টেশন: চেতলা অগ্রণী চেতলা সেন্ট্রাল রোড, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লী।

রবীন্দ্র সরোবর / যতীন দাস পার্ক স্টেশন: ম্যাডক্স স্কয়ার, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, একডালিয়া এভারগ্রিন।

এসপ্ল্যানেড স্টেশন (গ্রিন ও ব্লু লাইন ইন্টারচেঞ্জ): সেন্ট্রাল অ্যাভিনিউ ও ধর্মতলা অঞ্চলের পুজো।

এম জি রোড / সেন্ট্রাল স্টেশন: মহম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার।

শোভাবাজার সুতানুটি স্টেশন: শোভাবাজার রাজবাড়ি, আহিরিটোলা সর্বজনীন, কুমোরটুলি পার্ক।

উল্লেখ্য, অন্যদিকে মেট্রোয় কিউআর কোড স্ক্যানার টিকিট। স্টেশনের দেওয়ালে লাগানো আছে QR কোড স্ক্যানার। মেট্রো কর্তৃপক্ষের অনুমান, পুজোয় দৈনিক যাত্রীদের তুলনায় ৩ গুণ যাত্রী বাড়তে চলেছে। সেই যাত্রীরা অনিয়মিত হওয়ার স্বাভাবিকভাবেই তাঁদের কাছে স্মার্ট কার্ড থাকবে না। তাই তাঁদের সুবিধার্থে স্টেশনের নানা প্রান্তে লাগানো আছে QR কোড স্টিকার। সেই কোড স্ক্যান করে টিকিট ডাউনলোড করতে নিতে পারবেন যাত্রীরা।

স্মার্ট গেটে সেন্সর স্ক্যানার সেই টিকিট অ্যাকসেপ্ট করে সয়ংক্রিয় গেট খুলে দেবে। ইউপিআই অ্যাপের মাধ্যমে QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে। এসপ্ল্যানেড, দমদম, দক্ষিণেশ্বর, রবীন্দ্র সরোবর, মহানায়ক উত্তম কুমার, কালীঘাট, শোভাবাজার সুতানুটি, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, সেক্টর ফাইভ, নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এই সুবিধা মিলবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali