অয়ন শর্মা: ফের চর্চায় আরজি কর। এবার জরুরি বিভাগে মদ-বিরিয়ানি পার্টি গ্রুপ ডি কর্মীর! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। অভিযুক্ত রঞ্জিত গোসাই আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফেসিলিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব ছিল। জি ২৪ ঘণ্টার খবরের জেরে, তাকে সরিয়ে দেওয়া হল ইউরোলজি বিভাগের জিডিএ পদে।
আরজি কর হাসপাতালের গ্রুপ ডি শ্রেণীর কর্মী রঞ্জিত গোসাই। অভিযোগ, হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের পাঁচ তলার স্টাফ রুমে বসেই মদ ও বিরিয়ানি খাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও কয়েকজন। যদিও ভিডিয়োতে বাকিদের মুখ দেখা যায়নি। পাশাপাশি উপস্থিত ব্যক্তিরাও হাসপাতালের কর্মী কিনা, তাও জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, গোলাপি শার্ট পরিহিত এক ব্যক্তি চেয়ারে বসে আছেন। তাঁর সামনের টেবিলে রাখা বিরিয়ানির প্যাকেট এবং হাতে মদের গ্লাস। হাসপাতালের জরুরি বিভাগের ভেতরেই অত্যন্ত খোশমেজাজে চলছে মদ্যপানের আসর।
এই ঘটনায় স্বাভাবিকভাবেই আরও একবার প্রশ্নের মুখে আর জি করের নিরাপত্তা ব্যবস্থা। বছর দুয়েক আগে অভয়া কাণ্ডকে কেন্দ্র করে প্রশ্নের মুখে পড়েছিল হাসপাতালের নিরাপত্তা। উঠেছিল হাসপাতাল চত্বরে মদ্যপানের অভিযোগও। কীভাবে এত কড়াকড়ি থাকা সত্ত্বেও হাসপাতালের ভিতরে মদ্যপান করছেন ওই কর্মী, তা নিয়ে উঠছে প্রশ্ন।
রাজ্যে শুরু হচ্ছে জনগণনা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে থেকে শুরু আদমশুমারি?
কলকাতায় উঠবে গতির ঝড়, মেট্রো এবার ১৫০ সেকেন্ডেই - বিরাট আপডেট নিত্যযাত্রীদের জন্য

