Dailyhunt
Suvendu Adhikari PA Killed: গাড়ি লক্ষ্য করে পরপর গুলি: মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

Suvendu Adhikari PA Killed: গাড়ি লক্ষ্য করে পরপর গুলি: মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গাড়ি লক্ষ্য করে পরপর গুলি! মধ্যমগ্রামে খুন শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। কে বা কারা গুলি করল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল মধ্যগ্রাম ও এয়ারপোর্ট থানার পুলিস।

শুভেন্দুর আপ্ত সহায়ককে খুনের তীব্র নিন্দা করেছে তৃণমূল। ঘটনায় আদালতের নজরদারি সিবিআই তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি করেছে তারা। দলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট, 'আমরা আজ রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রাথের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি, গত তিন দিনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা সংঘটিত ভোট-পরবর্তী হিংসার ঘটনায় আরও তিন জন তৃণমূল কর্মীর হত্যারও নিন্দা জানাই। এখনও কিন্তু নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে'।

তৃণমূলের তরফে আরও বলা হয়েছে, "আমরা এই বিষয়ে কঠোরতম ব্যবস্থার দাবি জানাচ্ছি, যার মধ্যে আদালত-পর্যবেক্ষিত সিবিআই তদন্তও অন্তর্ভুক্ত থাকবে, যাতে দোষীদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনা যায়। গণতন্ত্রে সহিংসতা ও রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনও জায়গা নেই এবং দোষীদের যত দ্রুত সম্ভব হেফাজতে আনতে হবে।

বিবৃতি দিয়ে ঘটনার তীব্র নিন্দা করেছে কংগ্রেসও। বিবৃতিতে উল্লেখ. 'ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি'।

গুলিবিদ্ধ গাড়ির চালকও। নাম, বুদ্ধদেব বেরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali