Dailyhunt
Train Cancel: শনিতে ৬ ঘণ্টা চলবে না ট্রেন, টানা ৪ দিন হাওড়া ডিভিশনে বিপর্যস্ত পরিষেবা

Train Cancel: শনিতে ৬ ঘণ্টা চলবে না ট্রেন, টানা ৪ দিন হাওড়া ডিভিশনে বিপর্যস্ত পরিষেবা

য়ন ঘোষাল: হাওড়া ডিভিশনের ব্যান্ডেল - কাটোয়া শাখায় খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে লেভেল ক্রসিং এবং জিরাট ও গুপীনাথপুর স্টেশনের মধ্যে লেভেল ক্রসিংয়ের বদলে তৈরি হবে সাবওয়ে। আর সেই সাবওয়ের বক্স সেগমেন্ট ও বেস স্ল্যাব তৈরি করার জন্য ২ মে ২০২৬, শনিবার প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল।

ফলে বাতিল হবে বেশ কিছু ট্রেন, আর সময় দেরিতেও চলবে বেশ কিছু ট্রেন।

আপ লাইন দিয়ে ১৩১৭৭ শিয়ালদহ - জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং ডাউন লাইন দিয়ে ৩৭৯১৬ কাটোয়া - হাওড়া লোকাল চলার পর খামারগাছি ও জিরাট স্টেশনের মধ্যে কাজ শুরু হবে। ফলে সকল ০৮ টা ৩০ মিনিট থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করবে না।

একইভাবে আপ লাইন দিয়ে ১৩১৭৭ শিয়ালদহ - জঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং ডাউন লাইন দিয়ে ৩৭৯১৬ কাটোয়া - হাওড়া লোকাল চলার পর জিরাট ও গুপীনাথপুর স্টেশনের মধ্যে কাজ শুরু হবে। এর ফলে সকাল ৮ টা ১০ মিনিট থেকে দুপুর ২ টো ১০ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল করবে না।

কোন কোন ট্রেন বাতিল হবে?
ডাউন লাইনে
কাটোয়া - হাওড়া লোকাল : ৩৭৯১৮, ৩৭৯২০, ৩৭৯২২কাটোয়া - ব্যান্ডেল লোকাল : ৩৭৭৪৪, ৩৭৭৪৬, ৩৭৭৪৮কাটোয়া - শিয়ালদহ লোকাল : ৩১১১২

আপ লাইনে
হাওড়া - কাটোয়া লোকাল : ৩৭৯১৩, ৩৭৯১৫, ৩৭৯১৭হাওড়া - ব্যান্ডেল লোকাল : ৩৭৭৪৭, ৩৭৭৪৯, ৩৭৭৫১শিয়ালদহ - কাটোয়া লোকাল : ৩১১১১

কোন কোন ট্রেন দেরিতে চলবে?
১৩৪৬৬ মালদা টাউন - হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস ০৪ ঘন্টা ৩০ মিনিট দেরিতে চলবে। অর্থাৎ মালদা টাউন থেকে সকাল ০৬ টা বেজে ০৫ মিনিটের পরিবর্তে সকালে ১০ টা বেজে ৩৫ মিনিট ছাড়বে।

আবার ১৩৪৬৫ হাওড়া - মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ০৩ ঘন্টা ৪৫ মিনিট দেরিতে চলবে। হাওড়া থেকে দুপুর ২ টোর বদলে বিকাল ৫ টা ৪৫ মিনিটে ছাড়বে। এছাড়াও, স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণাতেও কান রাখতে যাত্রীদের অনুরোধ করেছে পূর্ব রেল। এ ছাড়াও তারা যাত্রীদের অসুবিধার জন্যও দুঃখ প্রকাশ করেছে।

অন্যদিকে, রিষড়ায় সিগন্যাল ও লেভেল ক্রসিং কাজের জন্য ২ থেকে ৫ মে হাওড়া ডিভিশনে বহু লোকাল ও ৫টি দূরপাল্লার ট্রেন বাতিল। হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-মোকামা এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়। তা চলবে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট ধরে। ব্যান্ডেল-হাওড়া ডিভিশনে ২ মে থেকে ৫ তারিখ পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল এবং আরও কিছু ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে মোট ৫টি দূরপাল্লার ট্রেন। এছাড়া হাওড়া-কাটিহার এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়েছে।

আজ বাতিল থাকবে -

হাওড়া-ব্যান্ডেল শাখায় বাতিল ৫টি ট্রেন, উলটোদিকে ব্যান্ডেল-হাওড়া শাখায় বাতিল ৩টি

হাওড়া-তারকেশ্বর লাইনে বাতিল ২টি ট্রেন

হাওড়া-বর্ধমান শাখায় বাতিল একটি ট্রেন, উলটোদিকে বর্ধমান-হাওড়ায় ১টি ট্রেন

JEE Mains: দেড় বছরেই পিতৃহারা, অন্যের বাড়িতে মায়ের রান্নার কাজ: অভাবের দেওয়াল ভেঙে JEE-তে ৯৯% রূপায়নের

কাল রবিবার বাতিল

হাওড়া-ব্যান্ডেল শাখায় ২টি ট্রেন বাতিল, ব্যান্ডেল-হাওড়ায় বাতিল ৩টি ট্রেন

হাওড়া-গোঘাটে ২টি ট্রেন

হাওড়া-তারকেশ্বর শাখায় ১টি ট্রেন বাতিল

হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস, হাওড়া-মোকামা এক্সপ্রেসের রুট ঘুরিয়ে দেওয়া হয়। তা চলবে হাওড়া-ডানকুনি-বর্ধমান রুট ধরে। ডানকুনি ও কামারকুণ্ডুতে থামবে ট্রেনটি। এছাড়া হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটি হাওড়া-ডানকুনি রুটে চলবে। আগামী ২ মে হাওড়া-কাটিহার এক্সপ্রেস রাত ১১ টা ৩৫-এর বদলে ৩মে সকাল ৬টা ৩৫এ ছাড়বে। ৩ মে কাটিহার-হাওড়া এক্সপ্রেস ৩ মে দুপুর সাড়ে ৩টের বদলে সন্ধ্যা ৭টা নাগাদ ছাড়বে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali