Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
UPI পেমেন্ট এবার বসছে চার্জ, মোবাইলে কত টাকা লেনদেনে দিতে হবে কত?

UPI পেমেন্ট এবার বসছে চার্জ, মোবাইলে কত টাকা লেনদেনে দিতে হবে কত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট বদল আসছে দেশের ইউফিআই (UPI) পেমেন্ট সিস্টেমে। পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট-এ এর জন্য কিছু সংশোধনী এনেছে। এর ফলে নির্দিষ্ট কিছু লেনদেনে চার্জ বসানো হতে পারে। যদিও এখনোও কিছু চূড়ান্ত হয়নি ইউপিআইয়ে লেনদেনের ক্ষেত্র কীভাবে চার্জ আনা যায় সে বিষয়ে এখও কথাবার্তা বলছেন কর্মকর্তারা।

কী বিবেচনা করছে সরকার? যেসব প্রস্তাব বিবেচনা করা হচ্ছে সেগুলি হল, ২,০০০ টাকার ওপরে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে ০.৩-০.৫ শতাংশ হারে এমডিআর (MDR) ধার্য করা। তবে এই চার্জ কেবল সেইসব ব্যবসায়ীদের ওপর প্রযোজ্য হতে পারে যাদের বার্ষিক লেনদেন ১.৫ কোটি টাকার বেশি। এর অর্থ হল, সাধারণ ক্রেতাদের অতিরিক্ত কোনো টাকা দিতে হওয়ার সম্ভাবনা নেই এবং ছোট ব্যবসায়ী বা দোকানদাররা আগের মতোই বিনামূল্যে ইউপিআই ব্যবহার করতে পারবেন।

আরেকটি বিকল্প হল-প্রতিটি লেনদেনের পরিমাণের ওপর ফি না বসিয়ে,ব্যবসায়ীর বার্ষিক মোট আয়ের ওপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করা। যে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সেটি হল এমডিআর চালু হলেও তার চাপ পাড়ার ছোট দোকান বা ক্ষুদ্র বিক্রেতাদের ওপর না পড়ে, কেবল বড় ব্যবসার ওপরই পড়ে।

এমডিআর (MDR) হল এমন একটি সার্ভিস ফি যা ব্যবসায়ীরা তাঁদের ডিজিটাল লেনদেন করার জন্য ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রদানকারী সংস্থাগুলোকে দিয়ে থাকেন। ইউপিআই (UPI)-এর মতো নয়, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নেওয়ার সময় ইতিমধ্যেই ফি দিতে হয়। সাধারণত ক্রেডিট কার্ডের লেনদেনে ব্যবসায়ীদের প্রায় ১.৫ শতাংশ ফি দিতে হয়, আর ডেবিট কার্ডের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট নেটওয়ার্ক ভেদে এই চার্জ কিছুটা কম হয়। এ যাবত ইউপিআই-কে এই ধরনের চার্জের বাইরে রাখা হয়েছিল, যার ফলে এটি ব্যবসায়ী ও ক্রেতা-উভয়ের কাছেই একটি অত্যন্ত আকর্ষণীয় পেমেন্ট মাধ্যম হয়ে উঠেছিল।

গোটা দেশে ইউপিআই অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। আর তখনই সরকার এরকম একটি বড় বদলের কথা ভাবতে শুরু করেছে। সরকারি তথ্য অনুযায়ী, কেবল জুলাই মাসেই ইউপিআইয়ের মাধ্যমে ২,৩৬০ কোটি টাকা লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ছিল প্রায় ২৯.৯ ট্রিলিয়ন টাকা। এটি ইউপিআই-কে বিশ্বের অন্যতম বৃহৎ তাৎক্ষণিক পেমেন্ট ব্যবস্থায় পরিণত করেছে। আর দেশজুড়ে ইউপিআই লেনদেনের বড় অংশই নিয়ন্ত্রণ করছে ফোনপে (PhonePe) ও গুগল পে (Google Pay)-এর মতো অ্যাপগুলো।

'দিল্লি থেকে মুখ খুলবেন হাসিনা, ব্ল্যাকআউট ঢাকায়!', সম্প্রচারে নামলেই আইনি খাঁড়া

যদিও ২,০০০ টাকার বেশি অঙ্কের লেনদেনগুলো ব্যবসায়ীদের মোট ইউপিআই (UPI) পেমেন্টের একটি সামান্য অংশ মাত্র, কিন্তু লেনদেনের মোট মূল্যের দিক থেকে এগুলো বেশ বড় জায়গা জুড়ে রয়েছে। একটি সমীক্ষা অনুযায়ী, এই ধরনের লেনদেনগুলো সংখ্যা বা পরিমাণের দিক থেকে মাত্র ৪ শতাংশ হলেও, ব্যবসায়ীদের মোট লেনদেনের আয়ের দিক থেকে প্রায় ৬৭ শতাংশই এখান থেকে আসে। এই নির্দিষ্ট অঙ্কের লেনদেনে 'এমডিআর' (MDR) চালু করা গেলে ডিজিটাল পেমেন্ট শিল্প প্রতি বছর ৫,০০০ কোটি থেকে ১০,০০০ কোটি টাকার এক বিশাল নতুন আয়ের সুযোগ পাবে, যার সরাসরি সুবিধা পেটিএম (Paytm) ও পাইন ল্যাবস (Pine Labs)-এর মতো সংস্থাগুলো পেতে পারে।

তবে বর্তমানে এই প্রস্তাবটি কেবল একটি আইনি বা প্রশাসনিক কাঠামোর মাঝেই সীমাবদ্ধ রয়েছে। সরকার এখনো এটি কার্যকর করার কথা ঘোষণা করেনি, এর চূড়ান্ত চার্জ কত হবে কিংবা এটি কবে থেকে চালু হতে পারে-সে বিষয়েও কোনো কিছু জানানো হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বর্তমান নিয়ম অনুযায়ী ইউপিআই পেমেন্ট সম্পূর্ণ বিনামূল্যে চালু থাকবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali