Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'উত্তম কুমারজি আমাদের হাল না ছাড়ার শিক্ষা দিয়েছেন'! মহানায়কের জন্মশতবর্ষে নমোর বিশেষ ভিডিয়ো প্রকাশ

'উত্তম কুমারজি আমাদের হাল না ছাড়ার শিক্ষা দিয়েছেন'! মহানায়কের জন্মশতবর্ষে নমোর বিশেষ ভিডিয়ো প্রকাশ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অবিসংবাদিত সম্রাট উত্তম কুমার, যিনি কোটি বাঙালি হৃদয়ে চিরকাল 'মহানায়ক' হিসেবে অমলিন। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর কলকাতার ভবানীপুরের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া অরুণকুমার চট্টোপাধ্যায়, যিনি পরবর্তীতে রুপোলি পর্দায় 'উত্তম কুমার' নামে আত্মপ্রকাশ করেন।

আজ মহানায়ক উত্তম কুমারের শতবর্ষ জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তম কুমারের কালজয়ী অবদানকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

গেস্ট হাউস বেআইনি, তা বলে রাইস টিউব নাকে জড়িয়ে ফুটপাতে শুয়ে রোগী! পুলিসি অভিযানে ঠাকুরপুকুরে হাহাকার

সোশ্যাল মিডিয়ায় উত্তম কুমারের স্মরণে তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে মহানায়কের বেশ কিছু ছবি পোস্ট করে ভিডিয়ো শেয়ার করেন। ভিডিয়োতে প্রধানমন্ত্রী নিজে ভয়েস ওভার দিয়ে বলেন, 'আমার প্রিয় দেশবাসী, ৩ সেপ্টেম্বর আমরা মহানায়ক উত্তম কুমারজির জন্মশতবার্ষিকী উদযাপন করব। বন্ধুরা, উত্তম কুমার জি ছিলেন একজন বহুমুখী অভিনেতা, যিনি তাঁর অভিনয়ের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিলেন। চলচ্চিত্র প্রেমীদের বিশ্বাস যে, সত্যজিৎ রায়জি 'নায়ক - দ্য হিরো' চলচ্চিত্রের পুরো চিত্রনাট্য মহানায়ক উত্তম কুমার জি-কে মনে রেখেই লিখেছিলেন। শ্রীমান সত্যজিৎ রায় একবার বলেছিলেন যে, উত্তম কুমারের মধ্যে সংযম ও নীতিবোধের পাশাপাশি এক অদ্ভুত আবেগ ছিল। চরিত্রগুলোকে জীবন্ত করে তুলতে তিনি অত্যন্ত পরিশ্রম করতেন।'

মোদীর মুখে আরও শোনা যায়, 'উত্তম কুমার জি শুধু তাঁর সহজ-স্বাভাবিক অভিনয়ের জন্যই পরিচিত ছিলেন না, বরং তাঁর জনকল্যাণমূলক কাজের জন্যও পরিচিত ছিলেন। তাঁর জীবন আমাদের এক গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয় - তা হল কখনও হাল না ছাড়া। তাঁর শুরুর দিকের চলচ্চিত্রগুলো খুব একটা সফল হয়নি, কিন্তু তিনি নিজের কাজে মনোযোগ বজায় রেখেছিলেন। আর সেই উৎসর্গই তাঁকে এত উচ্চতায় পৌঁছাতে সাহায্য করেছিল। বন্ধুরা, আমার মনে আছে যখন আমি কলকাতায় রোড শো করছিলাম, তখন আমি উত্তম কুমার জির বাড়ির সামনে দিয়েও গিয়েছিলাম। সেখানে একজন ব্যক্তি আমাকে তাঁর একটি ছবি উপহার দিয়েছিলেন। আমি আরও একবার মহানায়ক উত্তম কুমার জির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। তিনি সর্বদাই আমাদের সবার হৃদয়ে রাজত্ব করবেন। মহানায়ক উত্তম কুমার চিরদিন মানুষের হৃদয়ে রাজ করবেন।'

মোদীর 'মন কি বাত'-এ মহানায়ক! জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

সেই পোস্টের ক্যাপশনে লেখা, 'মহানায়ক উত্তম কুমার... এক কিংবদন্তি যাঁর কালজয়ী পরিবেশনা প্রজন্মান্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে চলেছে। তাঁর জন্মশতবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত রবিবার #MannKiBaat অনুষ্ঠানে আমি তাঁর সম্পর্কে যা বলেছিলাম, তাও শেয়ার করছি।'

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali