জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খবরে টিম ইন্ডিয়ার ওডিআই ক্যাপ্টেন শুভমন গিলের বড় বোন শাহনিল গিল। এবার রিয়ালিটি শোয়ের দুনিয়ায় পা রাখলেন শাহনিল। 'দ্য ট্রেটর্স'-এর দ্বিতীয় সিজনের তারকাখচিত লাইন-আপে রয়েছে শুভমেনর বোনও। 'দ্য ট্রেটর্স সিজন টু'র সঞ্চালক পরিচালক করণ জোহর।
প্রতারণা, কৌশল এবং মনস্তাত্ত্বিক লড়াইয়ের এই রিয়ালিটি শো। যা ভারতের বহু দর্শকেরই খুবই পছন্দের শো। শাহনিলের ইন্ট্রো ভিডিয়ো এখন ভাইরাল। সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। তারপর থেকেই সবার চর্চায় শাহনিল। তিনি বলেছেন, 'মাই নেম ইজ গিল, অ্যান্ড আই নো হাউ টু কিল'! শাহনিলের আগে কিন্তু একাধিক ভারতীয় ক্রিকেটারের বোন রিয়ালিটি শোয়ে পা রেখেছিলেন। টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার 'লক আপ'-এর দ্বিতীয় সিজনে অংশ নিয়েছিলেন। যদিও শুরুতেই বিদায় নিয়েছিলেন তিনি। পেসার দীপক চাহারের বোন মালতি চাহারকেও 'বিগ বস ১৯'-এ দেখা গিয়েছিল।
শুভমনের বোন শাহনিল গিল কে?
পঞ্জাবের ফাজিলকায় জন্ম শাহনিলের। এখন তাঁর ২৮ বছরের বয়স। চণ্ডীগড়ে কেটেছে স্কুলজীবন। পরে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা করতে কানাডায় গিয়েছিলেন। নেটদুনিয়ায় জনপ্রিয় হওয়ার আগেই তিনি এক নামী ফুড ডেলিভারি প্রতিষ্ঠানে সাকসেস কনসালট্যান্ট হিসেবে চাকরিও করেছেন। যদিও এখন তাঁর পরিচিতি নেটপ্রভাবী হিসেবেই। লাইফস্টাইল, ফ্যাশন এবং ফিটনেস বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর শাহনিল। সাড়ে চার লাখের কিছু বেশি ফলোয়ার্স রয়েছে তাঁর। জনসমক্ষে তাঁর পরিচিতি হু হু করে বাড়লেও, নিজের ব্যক্তিগত জীবনকে কিন্তু তিনি লুকিয়েই রাখেন। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে যদিও শাহনিল পরিচিত মুখ। দাদার টানে গ্যালারিতে তিনি বেশ নিয়মিত। সে আন্তর্জাতিক হোক বা আইপিএল ম্যাচ। শুভমনের জন্য গলা ফাটাতেই আসেন শাহনিল। 'দ্য ট্রেটর্স'-এ শাহনিল এমন এক পরিবেশে ঢুকছেন যা সম্পূর্ণ ভাবেই স্ক্রিপ্টহীন এবং যেখানে রয়েছে রীতিমতো ঝুঁকি। রাজস্থানের জয়সলমীরের রাজকীয় সূর্যগড় প্রাসাদে দু' সপ্তাহ ধরে চিত্রায়িত এই মনস্তাত্ত্বিক প্রতিযোগিতায় জয় নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের প্রতিনিয়ত পরিবর্তনশীল জোট, মাইন্ড গেম এবং গোপন বিশ্বাসঘাতকতার মতো পরিস্থিতির মোকাবিলা করতে হয়।
৪৩০ দিন পর শুরু ODI বিশ্বকাপ, ১২ ভেন্যু চূড়ান্ত করল ICC! ৩ বার IND vs PAK ব্লকবাস্টারে শুভমন-শাহিনরা?
রিয়ালিটি শোয়ের ২১ জন কারা?
ধর্মাটিক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবারের 'দ্য ট্রেটর্স' আগের সিজনের তুলনায় আরও সাহসী, নাটকীয় এবং মনস্তাত্ত্বিক ভাবে টানটান উত্তেজনায় ভরপুর হওয়ারই প্রতিশ্রুতি দিয়েছে। আগামী ১৩ অগাস্ট থেকে শুধুমাত্র অ্যামাজন প্রাইম ভিডিয়োতে দেখা যাবে। প্রতি বৃহস্পতিবার আসবে এপিসোড। শাহনিল এখানে ২১ জন বৈচিত্রম্য়য় প্রতিযোগীর একটি বৈচিত্র্যময় দলের সঙ্গে যোগ দিচ্ছেন। যেখানে রয়েছেন রিয়েলিটি টিভির অভিজ্ঞ তারকা থেকে অভিনেতা, কন্টেন্ট ক্রিয়েটর এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরাও।
১) মুনাওয়ার ফারুকি (স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও রিয়ালিটি টিভি শোয়ের বিজয়ী)
২) রিয়া চক্রবর্তী (অভিনেত্রী ও প্রেজেন্টার)
৩) ক্রিস্টল ডি'সুজা (টেলিভিশন অভিনেত্রী)
৪) শ্বেতা তিওয়ারি (অভিনেত্রী ও বিগ বস ৪ বিজয়ী)
৫) মল্লিকা শেরাওয়াত (বলি অভিনেত্রী)
৬) রণবীর ব্রার (সেলিব্রিটি শেফ)
৭) অভিষেক মালহান, ওরফে ফুকরা ইনসান (ডিজিটাল ক্রিয়েটর ও বিগ বস ওটিটি টু-র রানার্স)
৮) পারুল গুলাটি (অভিনেত্রী ও উদ্যোক্তা)
৯) দিলীপ তাহিল (বর্ষীয়ান অভিনেতা)
১০) ইক্কা সিং (র্যাপার ও মিউজিক প্রডিউসার)
১১) সন্দুস মৌফাকির (মডেল ও রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব)
১২) শালিনী পাসি (শিল্পকর্ম সংগ্রাহক ও লাইফস্টাইল ব্যক্তিত্ব)
১৩) শাহনিল গিল (ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটর)
১৪) সাহিল সালাথিয়া (অভিনেতা ও মডেল)
১৫) হারমান সিংহা (অভিনেতা ও উপস্থাপক)
১৬) আদিত্য কুলশ্রেষ্ঠ, ওরফে কুল্লু (কমেডিয়ান ও অভিনেতা)
১৭) করণ সিং (ইল্যুশনিস্ট ও মেন্টালিস্ট)
১৮) রিদা থারানা (ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর)
১৯) অংশ চোপড়া (মিডিয়া ব্যক্তিত্ব)
২০) তানিয়া পুরি (ফ্যাশন উদ্যোক্তা)
২১) প্রিশ (ক্রিয়েটর ও পাবলিক ফিগার)


