Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
West Bengal Census: রাজ্যে প্রথমবার ডিজিটালি জনগণনা, কোন পোর্টালে কীভাবে তথ্য জমা দেবেন?

West Bengal Census: রাজ্যে প্রথমবার ডিজিটালি জনগণনা, কোন পোর্টালে কীভাবে তথ্য জমা দেবেন?

কমলাক্ষ ভট্টাচার্য: জনগণনা ২০২৭-এর কার্যক্রম দুটি পর্যায়ে সম্পন্ন হবে। প্রথম পর্যায়ে (Phase-I) অনুষ্ঠিত হবে 'বাড়ির তালিকাভুক্তি ও আবাসন জনগণনা কার্যক্রম' (HLO), এবং দ্বিতীয় পর্যায়ে (Phase-II) অনুষ্ঠিত হবে 'জনসংখ্যা গণনা' (PE)। জনসংখ্যা গণনা সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।

এই প্রথমবার, 'ভারতের জনগণনা ২০২৭'-এর সমগ্র কার্যক্রমটি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে; যা প্রযুক্তি, স্বচ্ছতা, দক্ষতা এবং নাগরিক অংশগ্রহণকে একত্রিত করবে। জনগণনা ২০২৭-এর কাজে পরিবার বা গৃহস্থালিগুলো থেকে তথ্য সংগ্রহের জন্য একটি সুরক্ষিত 'HLO মোবাইল অ্যাপ্লিকেশন' ব্যবহার করা হবে; এছাড়া প্রায় রিয়েল-টাইম বা তাৎক্ষণিক পর্যবেক্ষণের জন্য 'জনগণনা ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণ ব্যবস্থা পোর্টাল' (CMMS Portal)-এর মতো ওয়েব-ভিত্তিক প্ল্যাটফর্ম এবং উপগ্রহ-সহায়তায় মানচিত্র তৈরির জন্য 'বাড়ি তালিকাভুক্তি ব্লক নির্মাতা ওয়েব পোর্টাল' (HLBC Portal) ব্যবহার করা হবে।

এই জনগণনার আরেকটি বৈশিষ্ট্য হলো 'স্ব-গণনা' (Self Enumeration)-এর সুবিধা। এই স্ব-গণনা সুবিধাটি পরিবারগুলোকে নিজস্ব বিবরণ ও তথ্যসমূহ অনলাইনে স্বেচ্ছায় জমা দেওয়ার সুযোগ করে দেবে। অফসিয়াল পোর্টাল, www.se.census.gov.in-এর মাধ্যমে। সফলভাবে তথ্য জমা দেওয়ার পর একটি অনন্য 'স্ব-গণনা আইডি' (Self-Enumeration ID) তৈরি হবে, যা পরবর্তীকালে পরিদর্শনে আসা গণনাকারী সংগ্রহ করবেন এবং কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে আপলোড করবেন। এই স্ব-গণনার সুবিধাটি ১লা আগস্ট ২০২৬ থেকে ১৫ই আগস্ট ২০২৬ পর্যন্ত উপলব্ধ থাকবে। যেসব পরিবার স্ব-গণনা পদ্ধতিটি বেছে নেবে না তাদের তথ্য সংগ্রহের জন্য গণনাকারীরা সশরীরে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করবেন।

স্ব-গণনা পর্ব শেষ হওয়ার পর, ১৬ই আগস্ট ২০২৬ থেকে ১৪ই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সমগ্র রাজ্য জুড়ে 'HLO পর্যায়-১' (HLO Phase-I) পরিচালিত হবে। এই সময়ের মধ্যে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহের অবস্থা, গৃহস্থালি সুযোগ-সুবিধা, সম্পদ, পারিবারিক বিবরণ এবং অর্থনৈতিক কার্যকলাপ সম্পর্কিত তথ্য সংগ্রহ করবেন; এই তথ্য সংগ্রহ করা হবে একটি সুনির্দিষ্ট প্রশ্নাবলির মাধ্যমে, যাতে জনগণনা কাঠামোর অধীনে ৩৩টি প্রশ্ন অন্তর্ভুক্ত থাকবে। প্রয়োজনীয় যে কোনও তথ্যের জন্য সাধারণ মানুষ ১৮৫৫ টোল-ফ্রি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

আরজি করে মদ-বিরিয়ানির পার্টি, ভিডিয়ো ভাইরাল হতেই সরানো হল অভিযুক্তকে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali