Dailyhunt
West Bengal Weather Update: কালবৈশাখীর তাণ্ডবে ৩ দিন তোলপাড় হবে বহু জেলা, ভোটের ফলের দিন ভারী বৃষ্টি এইসব জায়গায়

West Bengal Weather Update: কালবৈশাখীর তাণ্ডবে ৩ দিন তোলপাড় হবে বহু জেলা, ভোটের ফলের দিন ভারী বৃষ্টি এইসব জায়গায়

য়ন ঘোষাল: আগামিকাল ভোট গণনা। ভোটের ফল নিয়ে কয়েকদিন তোলপাড় হবে বাংলা। এর মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাস হল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রবল ঝড়বৃষ্টি হবে জেলায় জেলায়। হাওয়া অফিসের খবর, দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে বেশ কিছু জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতাও থাকছে। দ্বিতীয় দফায় নির্বাচনের দিনের মতোই দুপুরের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

ইতিমধ্যেই জেলায় জেলায় বৃষ্টিকে প্রবল বিপাকে পড়েছেন বোরো চাষীরা। মাঠে জল জমে যাওয়ায় ফসল ঘরে তুলতে প্রবল সমস্যায় পড়েছেন তারা। আবহাওয়া দফতর বলছে, দক্ষিণবঙ্গের সব জেলাই তোলপাড় হবে কালবৈশাখীতে। ভারী বৃষ্টির সতর্কতা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলাতে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৫০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব হতে পারে মালদা জেলাতে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝড়ো বাতাসের সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস এর সর্তকতা রয়েছে।

হরমুজে আমেরিকার যুদ্ধজাহাজ ধ্বংস করতে মারাত্মক পদক্ষেপ, প্রশিক্ষিত ডলফিন বাহিনীকে সমুদ্রে নামাচ্ছে ইরান

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৫ মে পর্যন্ত নিষেধাজ্ঞা আবহাওয়া দপ্তরের। সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রপৃষ্ঠে ঝড়ো হাওয়া ৬০ কিলোমিটার সর্বোচ্চ প্রতি ঘন্টায় বইতে পারে।

আজ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখী এবং ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি আজ এবং মঙ্গলবার বেশিরভাগ জেলাতে।
বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো হওয়া চলবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Zee News Bengali