জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: যতকাণ্ড ক্যামাক স্ট্রিটে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঠিকানায় এবার দমকল। সঙ্গে শেক্সপিয়র সরণি থানার পুলিসও। কেন? ওই বিল্ডিংয়ে অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিক আছে কিনা, তা খতিয়ে দেখা হয়।
৯, ক্য়ামাক স্ট্রিট। এই ঠিকানায় বহুতলে অভিষেকে অফিস। আজ, সোমবার দুপুরে পুলিসকে সঙ্গে সেই বিল্ডিংয়ে যান দমকলের আধিকারিকরা।
বিল্ডিংয়ের বাইরে ও ভিতরের প্রত্যেক তলা ঘুরে দেখেন তাঁরা। যান অভিষেকে অফিসে যেখানে, সেই সাত ও আটতলায়। খতিয়ে দেখেন 'ফায়ার অ্যালার্ম'। বাদ যায়নি বেসমেন্ট। কার পার্কিংয়ে জায়গায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক অবস্থায় আছে কি না, তাও খতিয়ে দেখেন দমকল আধিকারিকরা।
দিন কয়েক আগে ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে বিলবোর্ডে খোলাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। সূত্রের খবর, ওই বিলবোর্ড অবৈধ। কলকাতা পুলিসের তরফেই অভিযোগ জানানো হয় পুরসভায়। গত বৃহস্পতিবার বিলবোর্ড খুলতে রীতমতো গ্যাস কাটার নিয়ে ক্যামাক স্ট্রিটে হাজির হন কলকাতা পুরসভার কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুলিসের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি।
এই ঘটনায় ৩ FIR দায়ের করা হয়েছে। যার মধ্যে দুটিতে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অভিষেকের। আজ, সোমবার গ্রেফতার করা হয়েছে আরও ১ জনকে। পালটা মামলা দায়ের পুর কর্তৃপক্ষের বিরুদ্ধেও।

