Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অবশেষে কি থামতে চলেছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ!

অবশেষে কি থামতে চলেছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ!

দীর্ঘ চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সক্রিয় উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৪ জুলাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর ৯০ মিনিটের দীর্ঘ ফোনালাপ হয়েছে। আসন্ন ন্যাটো সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠিত এই আলোচনায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার পাশাপাশি ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন পুতিন।

পুতিনের সঙ্গে কথা বলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে আলোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই ফোনালাপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে জেলেনস্কি যুদ্ধ থামার বিষয়ে জোরালো আশা প্রকাশ করেছেন। ক্রেমলিন সূত্রে জানা গেছে, দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা প্রক্রিয়ায় মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে পারেন।

The post অবশেষে কি থামতে চলেছে দীর্ঘদিনের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধ! appeared first on বার্তা.in.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta