Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বাস্তবেই ধরা খেলেন 'লেডি পুষ্পা'!

বাস্তবেই ধরা খেলেন 'লেডি পুষ্পা'!

রাজ্য সরকারের পুনর্বাসনের আশ্বাসে আস্থা রেখে সমাজের মূলস্রোতে ফিরে এলেন কুখ্যাত প্রাক্তন মহিলা মাওবাদী নেতা পুষ্পা ওরফে শকুন্তলা। বুধবার কলকাতায় নগরপালের দফতরে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের আগ্নেয়াস্ত্র সমর্পণ করেন। ২০০১ সালে সাংস্কৃতিক কর্মী হিসেবে মাওবাদী সংগঠনে যোগ দেওয়া ঝাড়গ্রামের বেলপাহাড়ির বাসিন্দা শকুন্তলা দীর্ঘ আড়াই দশক ধরে ঝাড়খণ্ড ও ওড়িশা সীমান্তসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সক্রিয় ছিলেন।

মাওবাদী দমনে ও তাঁদের মূলধারায় ফিরিয়ে আনার ক্ষেত্রে সরকারের এই উদ্যোগকে প্রশাসনের পক্ষ থেকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি মাওবাদী কার্যকলাপ ত্যাগের সিদ্ধান্ত নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন শকুন্তলা। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে পুনর্বাসনের অংশ হিসেবে তাঁকে বাসস্থান ও স্থায়ী জীবিকার আশ্বাস দিয়েছে প্রশাসন। এই আত্মসমর্পণের ফলে জঙ্গলমহল ও সংলগ্ন সীমান্ত এলাকায় মাওবাদী নেটওয়ার্ক ধাক্কা খেয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আত্মসমর্পণ শেষে শকুন্তলা হিংসার পথ পরিহার করে সকল প্রাক্তন সহযোদ্ধাকে শান্তিপূর্ণ জীবনে ফেরার আহ্বান জানিয়েছেন।

The post বাস্তবেই ধরা খেলেন 'লেডি পুষ্পা'! appeared first on বার্তা.in.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta