Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বিশ্বকাপ নিয়ে রোনাল্ডোর আবেগঘন ঘোষণা, নিন্দুকদের দিলেন কড়া জবাব!

বিশ্বকাপ নিয়ে রোনাল্ডোর আবেগঘন ঘোষণা, নিন্দুকদের দিলেন কড়া জবাব!

৪১ বছর বয়সে এসে নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আগের মতো খেলার সক্ষমতা না থাকলেও নিজের শেষ বিশ্বকাপে জাতীয় দলের সাফল্যে সর্বোচ্চ অবদান রাখার জন্য তিনি প্রস্তুত।

দীর্ঘ ২৩ বছরের ফুটবল ক্যারিয়ারে নানা সমালোচনার মুখোমুখি হওয়া এই তারকা জানিয়েছেন, মাঠ কিংবা বেঞ্চ যেখানেই সুযোগ পান না কেন, দলের জয়ে নিজের পুরোটা উজাড় করে দেবেন। এছাড়া বয়স্কতম ফুটবলার হিসেবে গোল করা রোনাল্ডো স্পষ্ট করেছেন যে, অন্যের কথায় নয় বরং নিজস্ব ইচ্ছাতেই তিনি ফুটবল থেকে অবসর নেবেন।

The post বিশ্বকাপ নিয়ে রোনাল্ডোর আবেগঘন ঘোষণা, নিন্দুকদের দিলেন কড়া জবাব! appeared first on বার্তা.in.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Barta