নিজের পছন্দমতো সাজ-পোশাকে গান গাওয়া অপরাধের কথা আগেই জানিয়েছে ইরান (Iran)। এবার শাস্তির কথাও সামনে এসেছে। হিজাব না পরে অনুষ্ঠানে গান গেয়েছিলেন ইরানি সঙ্গীত শিল্পী পারাস্তু আহমাদি (Parastoo Ahmadi)। তাঁকে শাস্তি হিসেবে ইরান ৭৪ ঘা চাবুক মারা হয়েছে। পারাস্তু এবং তাঁর সঙ্গীদের চাবুকপেটা করার খবর প্রকাশ্যে আসার পর নিন্দা জানিয়েছে গোটা বিশ্ব।
সাংসদ পদ খারিজ ইস্যু: জবাব দিলেন জুন-জগদীশ-অরূপরা!
সোমবার পারাস্তুর (Parastoo Ahmadi) আইনজীবী জানিয়েছেন, পারাস্তু আহমাদি ও তাঁর চার সহযোগী প্রত্যেককে ৭৪ বার করে চাবুকাঘাত করা হয়েছে। জনসমক্ষে অশালীন আচরণ এবং অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু প্রকাশের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের এই শাস্তি দেওয়া হয়।
২৯ বছর বয়সি ইরানি সঙ্গীতশিল্পী পারাস্তুকে গত জুনেই দোষী সাব্যস্ত করেছিল সে দেশের কোম প্রদেশের এক আদালত। শাস্তি হিসেবে চাবুকপেটা করারও নির্দেশ দিয়েছিল। ওই রায় বাতিল করার জন্য কিংবা অন্তত সাজা কমানোর জন্য কোমেরই এক আপিল আদালতের দ্বারস্থ হয়েছিলেন পারাস্তুরা। কিন্তু গত সেপ্টেম্বরে তাঁদের আর্জি খারিজ হয়ে যায়। এর পরে সোমবার তাঁদের চাবুকের ঘা মারার সাজা কার্যকর হয় ইরানে।
২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি দর্শকহীন অনলাইন কনসার্টের ভিডিয়ো প্রকাশ করেছিলেন পারাস্তু আহমাদি। কোমের কাছে ঐতিহাসিক দেইর-এ গাচিন ক্যারাভানসেরাইয়ের প্রাঙ্গণে রেকর্ড করা ওই অনুষ্ঠানে তাঁর পরনে ছিল হাতাকাটা পোশাক। চুলও ছিল খোলা। পারাস্তুর সঙ্গে ওই অনুষ্ঠানে ছিলেন তাঁর গানের দলের পুরুষ সদস্যেরাও। ওই কনসার্টের ভিডিয়ো অনলাইনে প্রকাশ পাওয়ার পরই গায়িকা এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে পদক্ষেপ করে ইরানের প্রশাসন। আদালতে তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু তৈরি এবং প্রকাশ করে জনশালীনতা লঙ্ঘন করেছেন। অভিযুক্তেরা অভিযোগ অস্বীকার করেছিলেন।
ইরানে মহিলারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। এই নিয়ম নিয়ে ওই দেশে বিভিন্ন সময় আন্দোলন ও বিক্ষোভ হয়েছে। ২০২২ সালে হিজাব না পরার অভিযোগে গ্রেফতার হওয়া কুর্দি বংশোদ্ভূত তরুণী মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর হিজাববিধি নিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়ে। নারীদের পোশাকের স্বাধীনতার দাবিতে বিভিন্ন শহরে প্রতিবাদও হয়।
যৌন হেনস্থায় ফের কাঠগড়ায় বাম যুবনেতা! কী পদক্ষেপ দলের?
এদিকে চাবুকের আঘাতকে নির্যাতন এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে সমালোচনা করেছে পশ্চিমের দেশগুলি এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন। এ ধরনের শাস্তি মানবাধিকারের পরিপন্থি বলছে তারা। তবে, নিজেদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পশ্চিমের দেশগুলির অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে ইরান। অন্যদের সমালোচনা করার আগে পশ্চিমের দেশগুলির বরং নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছে ইরান।

