Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সাংসদ পদ খারিজ ইস্যু: জবাব দিলেন জুন-জগদীশ-অরূপরা!

সাংসদ পদ খারিজ ইস্যু: জবাব দিলেন জুন-জগদীশ-অরূপরা!

কী কারণে সাংসদ পদ খারিজ নয়? এই উত্তর দিতে, বহুবার স্পিকারের কাছে সময় চেয়েছেন এনসিপিআই সাংসদরা (NCPI MP)। ২৪ নভেম্বর অর্থাৎ আজ সেই ডেডলাইন। চিঠিতে নিজেদের জবাব জানিয়েছেন সাংসদ জুন মালিয়া, আবু তাহের, অরূপ চক্রবর্তী, জগদীশ বাসুনিয়া।

হল থেকে উঠছে না 'সাধক বামাক্ষ্যাপা', কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

নভেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিছু সাংসদ তাঁদের জবাব পাঠিয়েছিলেন। গতকাল এবং আজ সকাল মিলিয়ে প্রায় সব সাংসদই তাঁদের জবাব আলাদা আলাদাভাবে স্পিকারের দফতরে পাঠিয়ে দিয়েছেন।

২০ সাংসদের দল বদলের পর, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) লোকসভার (lok sabha) অধ্যক্ষ্যের কাছে, তাঁদের সাংসদপদ খারিজের আর্জি জানিয়েছিলেন। কিন্তু স্পিকারের কাছে আবেদন করার পরেও বিষয়টি নিষ্পত্তিতে দেরি হচ্ছে, এই অভিযোগ তুলে দেশের সুপ্রিম কোর্টে যান অভিষেক। লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলের বিরুদ্ধে রিট পিটিশন ফাইল করেন। তারপরেই ২০ সাংসদকে আলাদা করে নোটিশ দিয়ে জবাব তলব করেন স্পিকার। তবে বারবার, নিজেদের জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন কাকলী-সুদীপ-সহ এনসিপিআই সাংসদরা। অগাস্ট মাস থেকে, তারিখ পে তারিখ। সেই জবাব দেওয়ার ডেডলাইন, ২৪ নভেম্বর। সাংসদরা জানালেন, জবাব দিয়েছেন তাঁরা। ২৬ নভেম্বর, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে এই মামলার শুনানি।

রাজ্যের উচ্চপ্রাথমিক স্কুলের হাল জানতে উদ্যোগ শিক্ষা দফতরের

তবে এদিনের মধ্যে যে সাংসদরা চিঠি দিয়ে জবাব দিয়েছেন সেই চিঠিতে কী লেখা রয়েছে, তা জানা যায়নি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Biswa Bangla Sangbad