Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দুর্গাপুরে মাত্র ১ টাকায় টিউশন পড়ার সুযোগ!

দুর্গাপুরে মাত্র ১ টাকায় টিউশন পড়ার সুযোগ!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করতে অভিনব উদ্যোগ নিল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশিস নগর কলোনিতে মাত্র ১ টাকা গুরুদক্ষিণা নিয়ে টিউশন দেওয়ার কর্মসূচির সূচনা হল বুধবার, গুরুপূর্ণিমার দিন।

সংস্থার উদ্যোগে ইতিমধ্যেই প্রায় ৫০ জন ছাত্রছাত্রী নাম নথিভুক্ত করেছে। এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই

বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই এই উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রান্তিক ও দুঃস্থ পরিবারের ছেলে-মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। এই ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি সংখ্যক পড়ুয়ার কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দিতে সাহায্য করবে বলেও তিনি আশাবাদী।

সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি

আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে

রক্ত নিয়ে ব্যবসা! অন্ডালের বেসরকারি হাসপাতালেও হানা দিল স্বাস্থ্য দফতর

স্বেচ্ছাসেবী সংস্থার অন্যতম কর্ণধার দিয়া সিনহা রায় জানান, গুরুপূর্ণিমার দিন থেকেই এই শিক্ষামূলক কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রতীকী ১ টাকা গুরুদক্ষিণা হিসেবে নেওয়া হচ্ছে। সপ্তাহে তিন দিন নিয়মিত পাঠদান করা হবে। পাশাপাশি এক দিন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ-এর আয়োজন থাকবে, যাতে ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ নিশ্চিত করা যায়।

সংস্থার দাবি, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক প্রান্তিক পরিবারের ছাত্রছাত্রীকে এই উদ্যোগের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Durgapur Darpan