Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,' বললেন শুভেন্দু অধিকারী

'বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,' বললেন শুভেন্দু অধিকারী

নিজস্ব প্রতিনিধি: নন্দীগ্রামে বিরোধীদের ভূমিকা কী হবে? আজ, রবিবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন শেষলগ্নে নন্দীগ্রামে চষে বেড়িয়েছেন শুভেন্দু অধিকারী। মূল রাস্তা হোক কিংবা অলি-গলি নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপি প্রার্খী হাসিরানি রথের সমর্থনে সারাদিন প্রচার করেছেন মুখ্যমন্ত্রী।

শেষে নন্দীগ্রাম থেকে সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘বিরোধী বলে কিছু নেই নন্দীগ্রামে। বিরোধীরা গো হারা হারবে। আমি বিরোধীদের বলতে চাই আপনারা বুথ পাহারা দিন, গণনার শেষে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে আসব। মুড়ি-চানাচুর খাওয়াব। কংগ্রেসের কোনও লোক নেই। আমার বন্ধুত্বের ডাকে সাড়া দিয়েছে সংখ্যালঘুরা। কাজ হয়েছে। তাই বিরোধীদের বলব বেশি চিন্তা না করতে।’

দেশজুড়ে এসআইরের বিরুদ্ধে ও ইভিএমে ভোট বাতিলের দাবিতে আন্দোলন দেখাচ্ছে বিরোধীরা। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেরলমে ইভিএমে ভোট হল। কংগ্রেস ক্ষমতাতে এল, সেখানে ইভিএম মিষ্টি আর পশ্চিমবঙ্গে ইভিএম খারাপ, এই দ্বিচারিতা কেন।’ এরই সঙ্গে বামেদের দুর্গাপুজো নিয়ে বিশেষ পাঠ পড়ান মুখ্যমন্ত্রী। সিপিএম-কে কটাক্ষ করে তিনি বলেন, ‘শরৎকালে দুর্গাপুজো হয় তাই শারদীয়া। সেটা বলা যায়, কিন্তু দুর্গাপুজো বলুন না। সেটা বলতে অসুবিধা কোথায়। দুর্গাপুজো বলতে কষ্ট কেন। পুষ্পাঞ্জলি ও মন্ত্রপাঠে অসুবিধা কোথায়। ভয় দেখিয়ে গেরুয়াকে দমন করে রাখা যাবে না। হিন্দুরা জাগরিত হয়েছে। আর হিন্দুরা জাগরিত হলে বামশক্তির অসুবিধা হয়।’ পাশাপাশি এদিন মমতা তৃণমূল কংগ্রেসকে গরুর গাড়ির হেডলাইট বলে কটাক্ষ করেন শুভেন্দু।

আরও পডুন: গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

নন্দীগ্রাম থেকেই আজ, রবিবার সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আগের সরকার কল্যাণীর গ্রিনফিল্ড এয়ারপোর্ট আটকে রেখে ছিল, তার জন্য পর্যাপ্ত জমি সরকার দিয়ে দেবে। এছাড়াও কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে পুরুলিয়া, বালুরঘাট ও কোচবিহারে ৭২ আসনের বিমান পরিষেবার জন্য এয়ারপোর্ট তৈরি হবে। আগামিকাল সোমবার সেই বিষয়ে কেন্দ্রীয় অসামরিক পরিবহণমন্ত্রী রামমোহন নাইডুর উপস্থিতিতে সেই চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte