Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কপালে চরম দুঃখ! আজ, বুধবার রাতেই বড় হামলা চালানো হবে, এমনই হুঁশিয়ারি দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে তেলবাহী তিনটি ট্যাঙ্কারের উপর হামলার ঘটনায় ইরানকে কাঠগড়ায় তুলেছে আমেরিকা। তারপরেই গতকাল, মঙ্গলবার রাত থেকে টানা তেহরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মার্কিন সেনা।

যার পাল্টা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানও। এরম পরিস্থিতিতে আজ, বুধবার তুরস্ক থেকে ট্রাম্প আগেই জানিয়েছিলেন, ইরানের মতো অসুস্থ মানসিকতার দেশের সঙ্গে কোনও চুক্তি তিনি করবেন না। যুদ্ধবিরতির চুক্তি শেষ। তারপরেই ট্রাম্প এদিন সন্ধ্যাতে (ভারতীয় সময়) বলেন, ‘ভয়ানক হামলা চালানো হবে, আজ রাতেই সেই হামলা চালাতে পারি। খুবই বড়সড় হামলা চালাব। ওদের আমি হাল্কা করে সতর্ক করে দিচ্ছি, আজ রাতের জন্য় তৈরি থাকতে। ভয়াবহ হামলা হবে।’

আরও পডুন: শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

তেহরানের সঙ্গে আর কোনও সমঝোতা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প। তাই মধ্যপ্রাচ্যে ফের একবার যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে। ট্রাম্পের অজুহাত, ইরানে কেন পণ্যবাহী ট্যাঙ্কারের উপর ড্রোন হামলা চালিয়েছে। তাই এর খেসারত দিতে হবে ওদের। হরমুজে পণ্যবাহী ট্য়াঙ্কারের উপর হামলার জবাবে মার্কিনি সেনার নিশানায় পড়েছে ইরান। গতকাল, মঙ্গলবার ইরানের বন্দর আব্বাস, কাশেম দ্বীপে হামলা চালিয়েছে আমেরিকা। পাল্টা ইরানও বাহারাইনে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। যদিও ইরানের হামলা প্রতিহত করেছিল বাহারাইন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte