নিজস্ব প্রতিনিধি: স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে শনিবারটি ছিল ভারতের জন্য। কারণ শনিবারের শুরু থেকেই একের পর এক স্বর্ণপদক নিজেদের ঝুলিতে ভরে নিচ্ছিলেন ভারতের প্রতিযোগিরা। বিশেষ করে বক্সিং-য়ে অন্য দেশগুলিকে তুড়ি মেরে উড়িয়ে সোনা জিতে নিয়েছেন ভারতের মেয়েরা। তবে বক্সিং-য়ে সোনা জয়ে মেয়েদের তুলনায় পিছিয়ে ছিল না ছেলেরাও।
শুরুটা হয়েছিল প্রীতি পাওয়ারকে দিয়ে। বক্সিংয়ে শেষ সোনা জিতে ভারতের মাথা গোটা বিশ্বের কাছে উঁচু করলেন অঙ্কুশ পঙ্ঘল।
আরও পডুন: ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার
৫৪ কেজি বিভাগে শনিবার সোনা জিতেছেন প্রীতি পাওয়ার। তিনি হারিয়ে দিয়েছেন কানাডার স্কারলেট সাবানাহ ডেলগাডোকে। তার কিছুক্ষণ বাদে ৫৭ কেজি বিভাগে আয়ারল্যান্ডের মিচেলা ওয়ালশকে হারিয়ে সোনা জেতেন জেসমিন লাম্বোরিয়া। এর পর ৫১ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দেন সাক্ষী চৌধুরী। পরে প্রিয়া ঘাংগাস কানাডার মেরি আল আহমেদিয়াকে হারিয়ে সোনা জিতেছেন। তারপরেই রাতে মহিলাদের ৭০ কেজি বক্সিং-য়ে ইংল্য়ান্ডের শ্যান্টেল রিডকে হারিয়ে সোনা জেতেন অরুন্ধতী চৌধুরী। আর গভীর রাতে ছেলেদের ৬০ কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতের এস সচিন। তিনি হারিয়েছেন নামিবিয়ার ট্রাই-অ্যাগেইন মর্নিং এনডেভেলোকে। তার কিছুক্ষণ বাদেই বক্সিং-য়ে সাত নম্বর সোনাটি এনে দেন ভারতের অঙ্কুশ পঙ্ঘল। তিনি ছেলেদের বক্সিং-এর ৮০ কেজি বিভাগে সোনা জিতেছেন। হারিয়েছেন ইংল্যান্ডের ডিমেজি শিট্টুকে। যার ফলে শনিবারেই শুধুমাত্র বক্সিং-য়ের দৌলতে সাতটি সোনা আসে ভারতের ঝুলিতে।
একদিনে এতগুলি সোনা কোনওদিন কমনওয়েলথ গেমসে জেতেনি ভারত। যার ফলে ১৩টি সোনার পাশাপাশি ১৫টি রুপো ও আটটি ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। পদকপ্রাপ্তির তালিকায় ভারতের স্থান এখন পাঁচ নম্বরে।

