Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের সাহারসা জেলায় পুলিশের অভিযানে একটি যৌনচক্রের পর্দাফাঁস। গোপন সূত্রে খবর পেয়ে সদর থানা এলাকার রিফিউজি কলোনিতে অবস্থিত একটি গেস্ট হাউসে হানা দেয় পুলিশ। অভিযানে এক মহিলা-সহ মোট সাতজনকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই গেস্ট হাউসে অসামাজিক ও বেআইনি কার্যকলাপ চলছিল।

খবর পাওয়ার পরই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে গিয়ে পুলিশ গেস্ট হাউসের বিভিন্ন কক্ষ থেকে এক মহিলা ও ছয়জন পুরুষকে আটক করে। সেখান থেকে বিপুল পরিমাণ আপত্তিকর সামগ্রীও উদ্ধার হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন সদর এসডিপিও অলোক কুমার, সদর ডিএসপি কমলেশ্বরী প্রসাদ সিং, সদর থানার ওসি অজয় পাসওয়ান এবং এসটিএফ-এর সদস্যরা। পরে ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের (এফএসএল) একটি দলও পৌঁছায়। তারা বিভিন্ন নমুনা ও প্রমাণ সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সকাল থেকে বিকেল পর্যন্ত গেস্ট হাউসে মহিলাদের রাখা হত। মোটা টাকার বিনিময়ে সেখানে দেহব্যবসা চলত বলে অভিযোগ। ব্যস্ত বাজার এলাকার মাঝখানে দীর্ঘদিন ধরে কীভাবে এই কর্মকাণ্ড চলছিল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

সাহারসার সদর এসডিপিও অলোক কুমার জানান, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গেস্ট হাউসের সমস্ত কক্ষ সিল করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গেস্ট হাউসের মালিক ও পরিচালকের বিরুদ্ধে মামলা রুজু করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte