Dailyhunt
পুদুচেরির ভোটকেন্দ্রের বাইরে বিজেপি-কংগ্রেস কর্মীদের ব্যপক সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশের

পুদুচেরির ভোটকেন্দ্রের বাইরে বিজেপি-কংগ্রেস কর্মীদের ব্যপক সংঘর্ষ, লাঠিচার্জ পুলিশের

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারে দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছে ভোটগ্রহণ। অসম, কেরল ও পদুচেরিতে সকাল থেকে চলছে ভোটদান পর্ব। কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোটগ্রহনের সময় বাধল বিপত্তি। পুদুচেরির ভোটকেন্দ্রের বাইরে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে ঘিরে ছড়িয়েছে উত্তাপ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

ভোটগ্রহনের সময় ঘটনাটি ঘটেছে পুদুচেরির বাহুরে। অভিযোগ উঠেছে যে, ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে এনআর কংগ্রেসের সমর্থকরা ১৫,০০০ টাকা মূল্যের গিফট কুপন বিতরণ করেছে। জানা গেছে, এই বিতরণের কাজ খুব ভোরেই শুরু হয়েছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে ডিএমকে এবং এনআর কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। করা হয় লাঠিচার্জ ।

আরও পড়ুন: 'চিঠি লিখে নির্বাচনে জেতা যায় না', তৃণমূলকে তোপ দিলীপের

অসমে 'হ্যাটট্রিক' ও কেরলে উত্থানের লক্ষ্যে বিশেষ নজর দিয়েছে বিজেপি। এই তিন জায়গায় বিধানসভা নির্বাচনের পাশাপাশি কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরার একটি করে বিধানসভা আসনে আজ হচ্ছে উপনির্বাচন। পিনারাই বিজয়নের রাজ্যে হবে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? সেই দিকেই বিশেষ নজর থাকবে সকলে। প্রসঙ্গত, দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে এক দফায় ভোটগ্রহণ হচ্ছে। এই তিনটি রাজ্যের ফলাফল ৪ মে ঘোষণা করা হবে। একই দিনে বাংলা ও তামিলনাডুর ফলাফলও প্রকাশিত হবে। বাংলায় ভোট হবে যেখানে ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায়। তামিলনাডুতে ভোট হবে ২৩ মে এক দফায়। অসমে বিধানসভা আসনের সংখ্যা ১২৬, কেরলে ১৪০ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ৩০। কেরলে ৮৯০, অসমে ৭২২ এবং পুদুচেরিতে ২৯৪ জন প্রার্থী রয়েছেন ভোটের ময়দানে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte