Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: লাল পলাশের জেলা পুরুলিয়া। কথাতে বা গানে বলা হয়, লাল পলাশের দেশ। সেই পুরুলিয়ার পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী বিজেপি সরকার। সেই কারণেই আয়োজন করা হল স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন। রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগে আয়োজিত অযোধ্যা পাহাড় কোলের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছিল এই স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন।

সেই সম্মেলন থেকে জেলার পর্যটনকে চাঙ্গা করার বার্তা দেওয়া হয়।

পাশাপাশি পর্যটনের উপর নির্ভর করে কিভাবে জেলা অর্থনৈতিক ভাবে চাঙ্গা হবে তারও রূপরেখা তৈরি করা হয়েছে। রাজ্যের পর্যটন মানচিত্রে প্রান্তিক পুরুলিয়া জেলাকে আরও এগিয়ে নিয়ে যেতে উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। সেই মর্মে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কোলে পর্যটন সংক্রান্ত হোটেল এবং রিসর্ট মালিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে স্টেকহোল্ডারদের এই জেলা সম্মেলন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পর্যটন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, পুরুলিয়ার জেলাশাসক, পুরুলিয়ার জেলা পুলিশ সুপার, নয়জন বিজেপি বিধায়ক সহ পুলিশ, প্রশাসন, রেল দফতর ও পর্যটনের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা।

আরও পডুন: রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম স্টেকহোল্ডারদের নিয়ে পর্যটন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হল পুরুলিয়ায়। পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত প্রতিটি বিষয়কে যোগসূত্র তৈরি করে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে বিশেষ বৈঠক আয়োজিত হয়েছিল জেলায়। এতে পুরুলিয়া জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলি রাজ্য তথা দেশের কাছে আরও সুনাম ও সমৃদ্ধ অর্জন করবে এবং জেলার আর্থ সামাজিক ক্ষেত্রেও উন্নতি হবে বলে মত বিভিন্ন মহলের। এদিনের বৈঠকে পর্যটনের সঙ্গে জড়িত বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন হোটেল ব্যবসায়ীরা। দাবি পূরণের আশ্বাস দেন পর্যটনমন্ত্রী। পাশাপাশি আসন্ন দূর্গাপুজোকে কেন্দ্র করেও পর্যটনের ক্ষেত্রে নানান পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte