Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
সাতসকালে জয়পুর বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

সাতসকালে জয়পুর বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

নিজস্ব প্রতিনিধিঃ জয়পুরে ভয়াবহ পথদুর্ঘটনা। বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু তিন জনের। গুরুতর আহত আরও দুই।

মঙ্গলবার সকালে জয়পুরের ২০০ ফুট বাইপাসের শ্যামনগর এলাকায় দ্রুতগতির একটি ট্রাক একটি গাড়িকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

ভিতরে আটকে পড়েন সব আরোহী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শ্যামনগর থানার পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় শুরু হয় উদ্ধার অভিযান। গাড়ির দরজা গ্যাস কাটার দিয়ে কেটে একে একে আরোহীদের বাইরে বের করা হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও দুই জন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ও আহতদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, একই পরিবারের ৬ জনের মর্মান্তিক মৃত্যু

প্রত্যক্ষদর্শীদের দাবি, ট্রাকটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে ধাক্কা মারে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। চালক কীভাবে নিয়ন্ত্রণ হারাল, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর ব্যস্ত বাইপাসে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কিছু সময়ের জন্য যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। পরে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ট্রাক সরিয়ে রাস্তা পরিষ্কার করা হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এলাকায় এখনও ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte