Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলা নিয়ে ফের ধাক্কা মমতার

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে আইনি লড়াইয়ে এখনও মিলল না স্বস্তি। দ্রুত শুনানির আবেদন জানালেও কলকাতা হাইকোর্ট তা গ্রহণ করেনি। ফলে মামলার পরবর্তী শুনানির জন্য আরও দু'দিন অপেক্ষা করতে হবে শাসকদলকে। মঙ্গলবার (৭ জুলাই) কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলাটি ওঠে।

তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি এদিন আদালতে উপস্থিত রয়েছেন, তাই মামলার শুনানি এদিনই করা হোক। তবে সেই আবেদন মঞ্জুর করেননি বিচারপতি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মামলার শুনানি বৃহস্পতিবারই হবে। এই প্রসঙ্গে তৃণমূলের আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতির মন্তব্য, ‘এক দিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না।’ পরে সলিসিটর জেনারেলের আবেদনের ভিত্তিতেও বৃহস্পতিবার শুনানির দিন চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহে মামলার শুনানির সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল আদালত। বিচারপতি জানতে চান, ২৮ জুন (রবিবার) সন্ধ্যায় অভিযোগ দায়ের হওয়ার পরের দিন সকালেই কীভাবে এত দ্রুত সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ফ্রিজ করা হল, যখন তার আগে ওই অ্যাকাউন্ট নিয়ে নির্দিষ্ট কোনও অপরাধের অভিযোগ সামনে আসেনি। সেই শুনানিতে তৃণমূলের হয়ে সওয়াল করতে গিয়ে অভিষেক মনু সিংভি প্রশ্ন তুলেছিলেন, ‘কোনও রাজনৈতিক দলের আর্থিক লেনদেন বন্ধ করে দেওয়া মানে কার্যত দলটিকেই অচল করে দেওয়ার চেষ্টা। পুলিশ কি চলতি রাজনৈতিক দলকে এভাবে তার লাইফলাইন বন্ধ করে পঙ্গু করতে পারে?’

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুরে, জানালেন কাকলি ঘোষ দস্তিদার

এদিকে মামলার প্রেক্ষিতে শরৎ বোস রোডের সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্ককে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার আগে ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য এবং তদন্তের অগ্রগতির রিপোর্ট খতিয়ে দেখতে চায়। সেই সমস্ত নথি বৃহস্পতিবার আদালতে পেশ হওয়ার কথা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Ei Muhurte