Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
England: তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে চমক ইংল্যান্ড দলে

England: তারুণ্য এবং অভিজ্ঞতার মিশেলে চমক ইংল্যান্ড দলে

KTV Bangla 6 hrs ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। তবে বাদ গেছে তারকা ডিফেন্ডারের নাম (England)।

ইংল্যান্ড দলে বড় চমক (England)

ফুটবলপ্রেমীরা এখন প্রহর গুনছেন ফুটবল বিশ্বকাপের জন্য। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ।

তবে তার আগে সবার নজর প্রতিটা দেশের দল নির্বাচনের দিকে। কোনও দল যেমন অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েছে তেমন আবার কোনও দল গুরুত্ব দিয়েছে তরুণদের প্রতিভার উপরে। এবার সেই উত্তেজনা আরও এক ধাপ বাড়িয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ইংল্যান্ড (England)।

কোচ টমাস টুখেল ইংল্যান্ডের বিশ্বকাপের দল ঘোষণার পর সেই নির্বাচন কিছুটা বিস্মিত করেছে ফুটবল বিশ্বকে। বাদ গেছে অনেক বড় নাম তবে তারুণ্য এবং অভিজ্ঞতা মিশেলে দল গঠন করেছেন টমাস। এবার সেই দল নামতে চলেছে বিশ্বকাপের মহা মঞ্চে।

ফোডেন এবং কোল পামার নেই এই বিশ্বকাপের স্কোয়াডে। একজন ম্যাঞ্চেস্টার সিটির তরুণ ফরোয়ার্ড আরেকজন চেলসির হয়ে খেলেন। এই দুইজনের পাশাপাশি দলে রাখা হয়নি আলেকজান্ডার আর্নল্ডকেও। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়েরও সুযোগ পাননি দলে। এমন অনেক কঠিন সিদ্ধান্তই নিতে দেখা গেছে ইংল্যান্ড দলের কোচকে (England)।

তবে আলেকজান্ডার আগেই জানতেন যে তিনি সুযোগ পাবেন না এবং সেই নিয়েও তাঁকে ক্ষোভ প্রকাশ করতে শোনা গেছিল। তিনি একটি পোস্টে লেখেন, 'দেশের হয়ে বিশ্বকাপে ভাল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম আমি। শুনেছি জায়গা হবে না দলে। এই সিদ্ধান্ত আমায় আহত এবং বিধ্বস্ত করেছে। এত বছর গর্বের সঙ্গে দেশের জার্সি পরেছি।'

Australia Disease: অস্ট্রেলিয়ায় ফিরছে পুরনো সংক্রামক রোগ, বাড়ছে উদ্বেগ

যদিও দল নির্বাচনের বিষয়ে কোচ টুখেল বলেছেন, 'দল নির্বাচন করতে গিয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে যারা আছে তাদের উপর পুরো বিশ্বাস রয়েছে। ওরা এই দলে থাকার যোগ্য। দেশকে গর্বিত করতে পারে এমন ফুটবলারদেরই দলে রেখেছি আমরা (England)।'

বিশ্বকাপে ইংল্যান্ড স্কোয়াড

  • গোলরক্ষক: জর্ডন পিকফোর্ড, ডিন হেন্ডারসন, জেমস ট্র্যাফোর্ড
  • ডিফেন্ডার: রিস জেমস, এজরি কোন্সা, জ্যারেল কোয়ান্সা, জন স্টোন্স, মার্ক গুয়েহি, ড্যান বার্ন, নিকো ও'রেইলি, জেড স্পেন্স, টিনো লিভ্রামেন্টো
  • মিডফিল্ডার: ডেক্লান রাইস, ইলিয়ট অ্যান্ডারসন, কোবি মাইনু, জর্ডন হেন্ডারসন, মর্গ্যান রজার্স, জুড বেলিংহ্যাম, এবেরেচি এজে
  • ফরোয়ার্ড: হ্যারি কেন, ইভান টনি, অলিভার ওয়াটকিন্স, বুকায়ো সাকা, মার্কাস, অ্যান্থনি গর্ডন, নোনি মাদুয়েকে
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla