Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Lionel Messi: স্বস্তি ভক্তদের, আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছেন মেসি

Lionel Messi: স্বস্তি ভক্তদের, আর্জেন্টিনার স্কোয়াডে রয়েছেন মেসি

KTV Bangla 0 months ago

Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya

কে টিভি বাংলা ডিজিটাল: রোনাল্ডোর নজির ছুঁয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবেন মেসি (Lionel Messi)।

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার (Lionel Messi)

বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই কিছুটা সংশয় তৈরি হয়েছিল আর্জেন্টিনার তারকা মেসিকে নিয়ে।

মেসি হোক বা রোনাল্ডো, অন্যতম দুই কিংবদন্তি মাঠে নামা মানেই দর্শকদের আবেগ বাধ মানে না কিছুর। গ্যালারি জুড়ে তখন শুধু উচ্চারিত হয় মেসি রোনাল্ডোর নাম। তবে ইন্টার মিয়ামির হয়ে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি আর তারপর থেকেই চিন্তা বেড়েছিল তাঁকে নিয়ে। তবে অবশেষে স্বস্তি মেসি এবং আর্জেন্টিনার ভক্তদের। আর্জেন্টিনার ঘোষিত স্কোয়াডে রয়েছেন মেসি (Lionel Messi)।

গতবার মেসির হাতেই উঠেছিল বিশ্বকাপের কাপ। এবার তাঁরা মাঠে নামবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে। এবার আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণার পরেই সিআর ৭-কে ছুঁয়ে ফেললেন এলএম ১০। এবার তাঁর নেতৃত্বেই আবার বিশ্বজয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সেই ঘটনার পর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। তাঁর চোটের কারণে চিন্তার ভাঁজ পড়েছিল সমর্থকদের কপালে। এবার তাঁকে রেখেই ২৬ জনের স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা। কোনও রকম ফটকের পথে না হেঁটে মেসিকে রেখেই দল ঘোষণা করলেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনি। বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে যাবেন বলেই মনে করছেন কোচ। তবে এরপর বিশেষ পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে তাঁকে। যাঁদের নাম উঠে আসছিল প্রায় তাঁদের সকলকেই দলে রেখেছেন কোচ (Lionel Messi)।

তবে আর্জেন্টিনার দলে জায়গা পাননি মার্কোস আকুনার। অন্যদিকে ভাল ফর্মে না থাকার কারণে স্কোয়াডে জায়গা পাননি রিভার প্লেটেও। তবে সেট ফুটবলবিশ্বকে অবাক করেনি। দলে রয়েছেন অভিজ্ঞ মিডফিল্ডার জিয়োভানি লো সেলসো। তবে নজর যে বেশি থাকবে মেসির দিকে সেটা বলা বাহুল্য। তিনি আর্জেন্টিনাকে এই নিয়ে ছয়বার বিশ্বকাপে প্রতিনিধত্ব করবেন। অন্যদিকে রোনাল্ডোও খেলবেন ছয় বার (Lionel Messi)।

Bangladeshi Intruder: হাকিমপুরে প্রত্যর্পণের কাজ শুরু, শতাধিক অনুপ্রবেশকারী বিজিবিকে হস্তান্তর

বিশ্বকাপে আর্জেন্টিনা স্কোয়াড

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।

ডিফেন্ডার: লিয়োনার্দো বলের্দি, গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিশ্চিয়ানো রোমেরো, নিকোলাস ওটামেন্দি, ফ্যাকুন্ডো মেদিনা, নাহুয়েল মোলিনা।

মিডফিল্ডার: লিয়েন্দ্রো পারাদেস, রদ্রিগো ডি'পল, ভ্যালেন্টিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।

ফরোয়ার্ড: জুলিয়ান আলভারেজ়, লিয়োনেল মেসি, নিকোলাস গঞ্জালেজ়, থিয়াগো আলমাদা, গিলিয়ানো সিমিয়োনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্টিনেজ (Lionel Messi)।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: KTV Bangla