Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম PDF ডাউনলোড করুন! কীভাবে ফিলআপ করবেন? রইল সম্পূর্ণ গাইড

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম PDF ডাউনলোড করুন! কীভাবে ফিলআপ করবেন? রইল সম্পূর্ণ গাইড

রাজ্যে নতুন করে চর্চার কেন্দ্রবিন্দুতে 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্প। ইতিমধ্যেই সামনে এসেছে পরিবারের বিস্তারিত তথ্য সংগ্রহের ফর্ম। সেই ফর্ম ঘিরেই সাধারণ মানুষের মধ্যে বাড়ছে কৌতূহল। কী কী তথ্য লাগবে? কোন নথি হাতের কাছে রাখতে হবে? আর কোথা থেকে মিলবে ফর্মের PDF? সব প্রশ্নের উত্তর নিয়েই এই প্রতিবেদন।

বর্তমানে ভাইরাল হওয়া অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে পরিবারের আর্থিক, সামাজিক এবং ব্যক্তিগত নানা তথ্য চাওয়া হয়েছে। ফর্মের প্রতিটি পাতায় রয়েছে নির্দিষ্ট বিভাগ, যেখানে পরিবারের সদস্যদের তথ্য থেকে শুরু করে রেশন কার্ড, ব্যাঙ্ক, জমি, স্বাস্থ্যবিমা-সব কিছুর বিস্তারিত দিতে হবে।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে কী কী তথ্য লাগবে?

ফর্মের শুরুতেই পরিবারের প্রধানের নাম, জন্মতারিখ, আধার নম্বর, লিঙ্গ, ঠিকানা এবং মোবাইল নম্বর চাওয়া হয়েছে। পাশাপাশি পরিবারের মোট সদস্যসংখ্যা ও প্রত্যেক সদস্যের নাম, বয়স, সম্পর্ক এবং আধার নম্বরও উল্লেখ করতে হবে।

এছাড়া ভোটার তালিকায় নাম রয়েছে কি না, EPIC নম্বর কী, সেই তথ্যও দিতে বলা হয়েছে। অর্থাৎ পরিবারভিত্তিক পূর্ণ পরিচয় যাচাইয়ের উপরই জোর দেওয়া হয়েছে এই ফর্মে।

আয়, জমি ও ব্যাঙ্কের তথ্যও দিতে হবে

ফর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল পরিবারের আর্থিক তথ্য। সেখানে পরিবারের মোট বার্ষিক আয়, কোনও সদস্য চাকরি করেন কি না, PAN কার্ড আছে কি না, GST রেজিস্ট্রেশন রয়েছে কি না-এসব তথ্য দিতে হবে।

একই সঙ্গে পরিবারের জমি, বাড়ির ধরন, গাড়ি আছে কি না, স্বাস্থ্যবিমা রয়েছে কি না-এসবও উল্লেখ করতে হবে। বিমা থাকলে বিমার ধরন ও বিমার অঙ্ক সম্পর্কেও তথ্য দিতে হবে।

শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্যও রয়েছে

পরিবারের শিশু সদস্যদের স্কুল বা মাদ্রাসার নাম, শ্রেণি, টিকাকরণের অবস্থা এবং শিক্ষাগত যোগ্যতার তথ্যও এই ফর্মে চাওয়া হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন কি না, তাও উল্লেখ করতে হবে।

CAA সংক্রান্ত তথ্য ঘিরে বাড়ছে চর্চা

ফর্মের একটি অংশে CAA আবেদন বা সার্টিফিকেট সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। কোনও সদস্য CAA-র জন্য আবেদন করেছেন কি না বা সার্টিফিকেট পেয়েছেন কি না, সেই তথ্যও দিতে বলা হয়েছে। এই অংশ ঘিরেই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

কীভাবে ফিলআপ করবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম?

ফর্ম পূরণের আগে আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবই, জমির নথি, বিমার কাগজ, PAN কার্ড ইত্যাদি নথি হাতের কাছে রাখুন। প্রতিটি ঘরে সঠিক তথ্য লিখুন এবং যেখানে প্রয়োজন সেখানে টিক চিহ্ন দিন।

ভুল তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই কোনও তথ্য না বুঝে ফর্ম পূরণ না করে আগে ভালোভাবে নির্দেশিকা পড়ে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম PDF ডাউনলোড করবেন কীভাবে?

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন প্ল্যাটফর্মে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম PDF ভাইরাল হয়েছে। PDF ডাউনলোড করার পর A4 সাইজে প্রিন্ট করে হাতে-কলমে ফর্ম পূরণ করা যাবে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বিস্তারিত তথ্যভিত্তিক ফর্ম ভবিষ্যতে সরকারি সুবিধা বাছাই এবং পরিবারভিত্তিক ডেটাবেস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ফলে এই ফর্ম ঘিরে সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে।

এখানে পিডিএফ ডাউনলোড করুন

(এই ফর্মটি খসড়া ফর্ম বলে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার অফিসিয়ালি কোন ফর্ম প্রকাশ্যে আনেনি এখনও)

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Najarbandi