Dailyhunt

LPG নাকি ইন্ডাকশন, কোনটা ব্যবহার করলে খরচ কমবে? দেখুন হিসাব

Newzshort 1 month ago

সৌভিক মুখোপাধ্যায়, হাবড়া: বর্তমান সময় দেশে ক্রমবর্ধমান জ্বালানির সংকটের কারণে চিন্তায় প্রতিটি পরিবার। একদিকে ক্রমবর্ধমান এলপিজি গ্যাসের দাম, আর অন্যদিকে বিদ্যুতের সহজলভ্যতা, এখন এই দুইয়ের মাঝেই ভাবতে শুরু করেছে সবাই। এলপিজি নাকি ইন্ডাকশন, কোনটি ব্যবহার করলে মাসিক খরচ অনেকটাই কমবে (LPG vs Induction)?

চলুন একটু বিস্তারিত জেনে নেই।

প্রথমেই জানিয়ে রাখি,এলপিজি হল সেই গ্যাস যা সিলিন্ডারের মাধ্যমে বাড়িতে সরবরাহ করা হয়। আর এই পদ্ধতিতে সরাসরি আগুনেই রান্না করা যায়। ফলে ভাত, তরকারি, ভাজা, রুটি, সব ধরনের ভারতীয় রান্নার জন্য এটি দীর্ঘদিনের ভরসা। কিন্তু এখন সমস্যা একটাই। কারণ, এলপিজির দাম দিনের পর দিন বাড়ছে। আর এর সরবরাহ নিয়েও সংকট তৈরি হয়েছে। অন্যদিকে ইন্ডাকশনে কোনও আগুন লাগে না, এটি বিদ্যুৎ ব্যবহার করে চুম্বকীয় শক্তির মাধ্যমে সরাসরি পাত্রকে গরম করে দেয়। যার ফলে রান্না হয় দ্রুত আর কম তাপ নষ্ট হয় এবং রান্নাঘর গরমও হয় না।

খরচের তুলনা

বর্তমান হিসাব অনুযায়ী, এলপিজি সিলিন্ডারের দাম ৯০০ থেকে ১০০০ হাজার টাকা প্রতি মাসে পড়ে। আর ইন্ডাকশন ব্যবহার করলে প্রতি মাসে বিদ্যুতের বিল বাড়ে ৫৫০ থেকে ৬৫০ টাকা। অর্থাৎ ইন্ডাকশন ব্যবহার করলে মাসে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত সাশ্রয় করা সম্ভব। কিন্তু মনে রাখবেন, বিদ্যুতের ইউনিট রেট বেশি হলে এই সেভিংস আবার কিছুটা কমে যেতে পারে। যেমনটা জানা যাচ্ছে, ইন্ডাকশনে সাধারণত ৭০ থেকে ৮০ ইউনিট প্রতি মাসে বিদ্যুৎ খরচ হয়। আর যদি প্রতি ইউনিট ৭ থেকে ৮ টাকাও ধরা হয়, তাহলেও খরচ খুবই কম। কিন্তু হাই বিলিং স্ল্যাবে গেলে খরচ আবার বাড়তে পারে।

তবে ইন্ডাকশন কুকটপ প্রায় ৯০ শতাংশ শক্তি ব্যবহার করে সরাসরি রান্নায় কাজে লাগায়। যেখানে এলপিজি মাত্র ৪০ শতাংশ শক্তি কাজে লাগাতে পারে। যার ফলে ইন্ডাকশনে রান্না আরও দ্রুত হয়, আর কম শক্তি নষ্ট হয়। তবে হ্যাঁ, ভারতীয় রান্নার ক্ষেত্রে রুটি, ফ্রাই বা সরাসরি আগুনের রান্নার দরকার এসব ক্ষেত্রে এলপিজি সেরা বিকল্প। কিন্তু যদি ভাত, ডাল সেদ্ধ বা গরম করা কিংবা দ্রুত রান্না করতে দরকার হয়, তাহলে ইন্ডাকশন হতে পারে সেরা বিকল্প। তাই অনেক পরিবার এখন দুটোই একসঙ্গে ব্যবহার করছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ শিলাবৃষ্টি! আজকের আবহাওয়া

নিরাপত্তা এবং খরচ

বলে দিই, ইন্ডাকশনে প্রথমত আগুন থাকে না, তাই ঝুঁকি অনেকটাই কম। আর এলপিজি গ্যাস লিক হলে আগুন লাগার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে ইন্ডাকশন এগিয়ে থাকে। আর খরচ নিয়ে যদি কথা বলি, তাহলে ইন্ডাকশন কুকটপের দাম মোটামুট ২০০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। আর এলপিজি সেটআপ করতে গেলে খরচ একটু বেশি পড়ে। কারণ, ওভেন থেকে শুরু করে কানেকশন আর সিলিন্ডারের দাম তো রয়েছেই। এমনকি এলপিজি বারবার রিফিল করার একটা খরচ থেকে যায়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Newzshort