Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
২০৯ মুহূর্তে ২৭৫ হবে - আশা শুভেন্দুর

২০৯ মুহূর্তে ২৭৫ হবে - আশা শুভেন্দুর

২০৯ মুহূর্তে ২৭৫ হবে - আশা শুভেন্দুর

শুভেন্দু অধিকারী মনে খের এই মুহূর্তে বিধানসভা ফ্লোরে তারা ২৭৫। তিনি মনে করেন এই মুহূর্তে ফ্লোরে ভোট হলে মানুষ অনেক বেশি ভোট বিজেপি কে দেবেন। হাতে ২০৯, ফ্লোর টেস্ট হলে সেই সংখ্যাই গিয়ে দাঁড়াবে ২৭৫-এ। বিজয়া দশমীর দিনই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সেই সঙ্গেই প্রধান বিরোধী শিবিরকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, এক শিবিরের ৬৪ জন তো হাত তোলার জন্য বসে আছে। যা নিয়ে নতুন করে জল্পনাও তৈরি হল। ফলে দুর্গাপুজো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বুধবার মুখ্যমন্ত্রী কার্যত রাজনীতির লড়াইয়ের ময়দানে বিরোধীদের নামিয়ে দিলেন। যা নিয়ে পাল্টা জবাবও দিয়েছে বিরোধীরা। সিপিএমের দাবি, মুখ্যমন্ত্রীর এই কথা ধরেই বিরোধী দলের নামে মামলা করবে। কালীঘাট তৃণমূল বলেছে, তারা প্রথম থেকেই এই কথা বলে আসছিল।

তৃণমূলে ভাঙনের পর থেকেই বিজেপির দিকে আঙুল উঠছিল। যদিও ঋতব্রত শিবির সেসব অভিযোগ নাকচ করে মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেছিল দল ভেঙে বেরিয়ে আসার সেটাই আসল কারণ। সঙ্গে দাবি করেছিল তারাই আসল তৃণমূল। ৬৫ জন বিধায়ক তাদের শিবিরে আছেন। এদিন মুখ্যমন্ত্রী কার্যত সেই সংখ্যাই উল্লেখ করেন। বরানগরে গিয়ে বুধবার বামেদের স্টল নিয়ে প্রশ্নের জবাবে বিরোধীদের খোঁচা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই একযোগে সংখ্যার হিসাব দেখিয়ে ফ্লোর টেস্টের কথা বলেন। শুভেন্দু বলেন, "টক-শোয়ের এক বিজ্ঞ-জ্ঞানী তো বলেছিলেন বিজেপি ১৫০ আসনে লড়ছে। বিজেপি তো ২০৯ হয়ে গিয়েছে। এখন বিধানসভায় ফ্লোর টেস্ট হলে ২৭৫ জন সমর্থন দেবে।" ২০৯ থেকে সংখ্যাটা ২৭৫ হওয়া কীভাবে সম্ভব? মুখ্যমন্ত্রী তারই ব্যাখ্যায় বলেন, "ওদের (প্রধান বিরোধী দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির) ৬৪ জন তো আমাদের সমর্থনে হাত তোলার জন্য বসে আছে। সজল (পাশে দাঁড়িয়ে থাকা বরানগরের বিধায়ক সজল ঘোষ) মজা দেখে তো ভিতরে।"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla