Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আবার আসতে চলেছে মিরাক্কেল - মীর কি থাকছে?

আবার আসতে চলেছে মিরাক্কেল - মীর কি থাকছে?

বিনোদন

আবার আসতে চলেছে মিরাক্কেল - মীর কি থাকছে?

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় পাঁচ বছর পর ছোটপর্দায় ফিরছে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় হাসির রিয়েলিটি শো 'মীরাক্কেল'। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দর্শকদের উন্মাদনা তুঙ্গে। নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে সিজ়ন ১১- যেখানে পাঁচ বছরের ঊর্ধ্বে যে কেউ নিজের জোক্‌সের ভিডিয়ো পাঠিয়ে অডিশনে অংশ নিতে পারবেন, আর সেখান থেকেই বাছাই হবে মূল পর্বের প্রতিযোগী।

জানা গিয়েছে, সব ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ সম্প্রচার শুরু হতে পারে এবং জানুয়ারির শেষ দিক থেকে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে- যদিও পুরো বিষয়টি নির্ভর করছে উপযুক্ত প্রতিযোগী মেলার ওপর। জল্পনা অনুযায়ী, সঞ্চালকের আসনে বরাবরের মতো মীর আফসর আলিকেই দেখা যেতে পারে! তবে বিচারকের আসনে কারা থাকছেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শোনা যাচ্ছে, শীঘ্রই তা নিয়ে আলোচনায় বসবে চ্যানেল কর্তৃপক্ষ। প্রথম সিজন থেকেই 'মীরাক্কেল' যেন নিজের করে নিয়েছিলেন মীর। প্রতিভাবান প্রতিযোগী, মীরের ঝরঝরে ও তীক্ষ্ণ সঞ্চালনা এবং ব্যান্ডেজের পারফরম্যান্স- সব মিলিয়ে একসময় টিআরপির শীর্ষে রাজত্ব করেছে এই শো, টেক্কা দিয়েছে অন্যান্য চ্যানেলের অনুষ্ঠানকেও। মাঝপথে সেই ছন্দে ছেদও পড়েছিল।

২০০৯ সালে ৪ নম্বর সিজনে মীরকে বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল জনপ্রিয় কমেডিয়ান মৃদুল ভট্টাচার্যকে। তবে তা ছিল শিশু কৌতুক শিল্পীদের নিয়ে। সেই শোয়ে মৃদুলের কমেডিতে নিজস্ব ঘরানা থাকা সত্ত্বেও মীরের অনুপস্থিতিতে সেই চেনা ম্যাজিক তৈরি হয়নি বলেই মনে করেছিলেন দর্শকদের বড় অংশ। চ্যানেল কর্তৃপক্ষও বিষয়টি টের পায়, পরের সিজন থেকেই ফের মীরই দায়িত্ব কাঁধে তোলেন। রসিকতার ছলে সেই সিদ্ধান্ত বদল, টিআরপির লড়াই, চেক, বেতন প্রসঙ্গ- মীরাক্কেলে সবই বারবার সামনে এনেছেন মীর।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla