Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আবার দাম বাড়লো পেট্রোল ডিজেলের

আবার দাম বাড়লো পেট্রোল ডিজেলের

ধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রত্যক্ষ আঘাত পড়ছে ভারত সহ বিভিন্ন দেশে। ফলে বার বার করে জ্বালানির দাম বেড়েই চলেছে। এবার লিটার প্রতি পেট্রোল-ডিজ়েলের দাম অন্তত ৯০ পয়সা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার সকাল থেকেই জ্বালানির নতুন দাম কার্যকর হচ্ছে। শহর অনুযায়ী পেট্রোল-ডিজ়েলের দাম বৃদ্ধি পেয়েছে।

যেমন, নয়াদিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে পেট্রোলের দাম ৯৭ টাকা ৭৭ পয়া থেকে বেড়ে হয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। অন্যদিকে, ডিজ়েলের দাম ৯১ পয়সা বেড়েছে। সেক্ষেত্রে, ৯০টাকা ৬৭ পয়সা থেকে ৯১ টাকা ৫৮ পয়সা হয়েছে ডিজ়েলের দাম।

কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়েছে। আজ শহরে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০৯ টাকা ৭০ পয়সায়। সেখানে ডিজ়েলের দাম ৯৪ পয়সা বেড়ে এখন লিটার প্রতি দাম হয়েছে ৯৬ টাকা ৭ পয়সা।

উল্লেখ্য, দিন কয়েক আগেই পেট্রোলিয়াম পণ্যের রফতানিতে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি (SAED) বা অতিরিক্ত আবগারি শুল্ক বসানো হয়েছে। তবে, এই কারণে জ্বালানির দাম বাড়েনি। অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলে জ্বালানির দাম বাড়ছে। কিন্তু, কেন অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে? পশ্চিম এশিয়ায় ইরান-আমেরিকার মধ্যে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সংঘর্ষ বিরতি চললেও ইরানের উপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে, হরমুজ় প্রণালীও প্রায় অবরুদ্ধ। যার ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ছিল প্রতি ব্যারেল ১১১ ডলারের বেশি। অন্যদিকে ডব্লিউটিআই ১০৭ ডলার ছাড়িয়ে গিয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla