Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
আবার ডিসেম্বরে ভোট বাংলায়

আবার ডিসেম্বরে ভোট বাংলায়

আবার ডিসেম্বরে ভোট বাংলায়

২০২৬ এ একটা ঐতিহাসিক বিধানসভা ভোট হয়ে গেলো বাংলায়। ১৫ বছর পরে মমতার সাম্রাজ্যর পতন ও শুভেন্দুর সাম্রাজ্যর উত্থান। আর এবার রাজ্য জুড়ে পৌর নির্বাচন। সূত্রের খবর এবার ডিসেম্বরের মধ্যেই হবে সেই নির্বাচন। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় কলকাতা, হাওড়া, শিলিগুড়ি, ধূপগুড়ি, হলদিয়া, বালি, কার্শিয়াং, কালিম্পং, ঝাড়গ্রামে হচ্ছে পুরভোট।

বুধবার এই নিয়েই জেলাশাসকদের বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। সব জেলার জেলাশাসক সহ পুর ও নগরোন্নয়ন দফতরের আধিকারিকরা থাকছেন বৈঠকে। ৭ ডিসেম্বরের মধ্যে ভোট শেষ করতে দফায় দফায় বসছে বৈঠক। সবরকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

বিধানসভা নির্বাচনের পর পুরভোটেও ফের একাধিক নাম বাদ পড়ার আশঙ্কা। কারণ, এসআইআর হওয়ার পর যখন বিধানসভা নির্বাচন হয়, তখন কয়েকলক্ষ নাম বিচারাধীন ছিল। ট্রাইবুনাল তৈরি করে সেই সব বাদ পড়া নামের নিষ্পত্তি করার প্রক্রিয়া এখনও চলছে। বহু নাম এখনও বিচারাধীন। কমিশন ঠিক করেছে, গত ১ জুলাই যে ফাইনাল রোল প্রকাশ হয়েছে, তার উপর নির্ভর করেই হবে পুরভোটের ভোটার তালিকা। সাধারণত জুলাই মাসের পর অক্টোবরে ফের একবার রোল প্রকাশিত হয়। কিন্তু অক্টোবর আসতে অনেক দেরি, তাই জুলাই মাসের রোল অনুযায়ীই ভোট হবে। পুরভোটে কোনও অশান্তির আশঙ্কা থাকছে না বলে আত্মবিশ্বাসী পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "এটা মোদীর সরকার, এটা শুভেন্দু অধিকারীর সরকার। কোনও রক্তক্ষয় হবে না। মানুষ এমনিই ভোট দেবে।" মন্ত্রী অগ্নিমিত্রা যাই বলুন, বাংলায় রক্তক্ষয় ছাড়া নির্বাচন তো ভাবাই যায় না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla