Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ময়নাগুড়িতে বউ বিনিময়, অবাক নাগরিক মহল

ময়নাগুড়িতে বউ বিনিময়, অবাক নাগরিক মহল

অফবিট

ময়নাগুড়িতে বউ বিনিময়, অবাক নাগরিক মহল

লপাইগুড়ির ময়নাগুড়িতে 'বউ বিনিময়'। যা নিয়ে আপাতত তোলপাড় নেটপাড়া। এমন কাণ্ড অতীতে আর ঘটেছে কিনা, তা নিয়ে নানামহলে জোর গুঞ্জন। বিষয়টা খোলসা করা যাক। ময়নাগুড়ির ধর্মপুরের জোড়পাকড়ি বসাকপাড়ার বধূ সম্প্রতি ফেসবুক ব্যবহার শুরু করেন।

অল্প কয়েকদিনের মধ্যে আলিপুরদুয়ারের ফালাকাটার ফুলবাড়ির এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। খুব কম সময়ের ব্যবধানে ঘনিষ্ঠতা বাড়ে। বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। পরপুরুষের হাত ধরে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন বধূ। ময়নাগুড়ির ওই বধূর খোঁজ শুরু করেন স্বামী। খোঁজখবরের ফাঁকে তিনি ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে আলাপ হয়।

একজন স্বামীহারা আর একজন স্ত্রী-হারা। দু'জনের মধ্যে কথাবার্তা শুরু হয়। দাম্পত্য ভেঙে চুরমার হয়েছে ঠিকই, তবে কেউই মনখারাপ করেননি। বরং প্রতারিত দুই মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে।

নিজেদের দুঃখ ভাগ করে নেন দু'জনে। আর তার ফাঁকেই একে অপরের মন বিনিময় হয়ে যায়। সিদ্ধান্ত নেন, আর 'প্রতারক' স্বামী কিংবা স্ত্রীর অপেক্ষায় থাকবেন না দু'জনের কেউ। পরিবর্তে নতুন করে নতুন মানুষের হাত ধরে ফের জীবন শুরু করবেন। সে কারণে প্রতারিত স্বামী এবং স্ত্রী মিলে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করেন। গত মঙ্গলবার প্রতারিত মহিলা ময়নাগুড়ির ধর্মপুর এলাকায় পৌঁছন। বুধবার জোড়পাকড়ি কালীবাড়িতে সাতপাকে বাঁধা পড়েন দু'জনে। ধুমধাম করে বিয়ে হয়।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla