Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
'মুসলিম ন্যাটো' নিয়ে প্রবল খুশি ট্রাম্প

'মুসলিম ন্যাটো' নিয়ে প্রবল খুশি ট্রাম্প

'মুসলিম ন্যাটো' নিয়ে প্রবল খুশি ট্রাম্প

পাকিস্তান, তুরস্ক ও সৌদি - ত্রিদেশ মিলে তৈরী করেছে অনেকটা 'ইউরোপিয় ন্যাটোর' মুসলিম ন্যাটো। এতে খুবই ডোনাল্ড ট্রাম্প। তিন দেশের মধ্যে হওয়া এই চুক্তিকে তিনি 'বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ' বলে অভিহিত করেছেন।

আঞ্চলিক শক্তিগুলি নিজেদের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করার দিকে এগোচ্ছে বলেই মনে করা হচ্ছে এই চুক্তিকে।গত ৭ অগাস্ট সৌদি আরবে স্বাক্ষরিত 'মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট' বা 'ইসলামিক ন্যাটো' অনুযায়ী, তিন দেশের যে কোনও একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এই কারণে চুক্তিটিকে ন্যাটোর আর্টিকেল ফাইভের সঙ্গে তুলনা করা হচ্ছে। তবে তিন দেশের পক্ষ থেকেই স্পষ্ট করা হয়েছে, এই চুক্তি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনও নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে তৈরি নয়।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ ট্রাম্প সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে চুক্তি স্বাক্ষরের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, তিন দেশ অবশেষে এই চুক্তিতে পৌঁছনোয় তিনি খুব খুশি। তাঁর দাবি, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলি একত্রিত হচ্ছে এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও কার্যকরভাবে বাড়ানোর পথে এগোচ্ছে। আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় এই চুক্তির গুরুত্ব যথেষ্ট বলে মনে করা হচ্ছে। কারণ, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ অস্থির হয়ে ওঠার সময়েই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান নিজেদের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় এক বছর ধরে তিন দেশ এই চুক্তি নিয়ে আলোচনা করেছে। এর পিছনে রয়েছে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা এবং চলমান আমেরিকা-ইরান সংঘাত। এর ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশে হিংসা বেড়েছে। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে জড়িত হামলাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla