Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নেপাল থেকে কলকাতা ফিরলেন খারাজ

নেপাল থেকে কলকাতা ফিরলেন খারাজ

বিনোদন

নেপাল থেকে কলকাতা ফিরলেন খারাজ

নেকটাই দুশ্চিন্তামুক্ত হওয়া গেলো। বৃহস্পতিবার খবর করেছিলাম অভিনেতা খারাজ মুখোপাধ্যায় নেপালে শুটিং করতে গিয়ে আটকে গেছেন। তবে শুক্রবার ফিরে এসেছেন। নেপালের পোখরা ও চীন সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় নতুন বাংলা ছবি 'শিকারি'-র শুটিং করতে গিয়ে আটকে পড়েছিলেন তিনি ও তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়।

দুর্যোগের মাঝে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন তাঁর অনুরাগী ও টলিউড মহল। তবে সমস্ত বাধা অতিক্রম করে শুক্রবার বিমানবন্দরে নেমেই সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে নিজের সুস্থতার খবর জানান অভিনেতা। সম্প্রতি নেপালের রাসুয়া জেলাসহ বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ হড়পা বান (Flash Flood) দেখা দেয়। পাহাড় থেকে নেমে আসা আচমকা ধসের কারণে নিমেষেই ধূলিসাৎ হয়ে যায় সংলগ্ন এলাকাগুলো। বন্ধ হয়ে যায় সড়ক পথ এবং বিচ্ছিন্ন হয়ে পড়ে ফোন সংযোগ। সেই প্রতিকূল পরিস্থিতির ঠিক মুখেই পড়েছিল 'শিকারি' ছবির শুটিং টিম।

অভিনেতার সঙ্গে কোনও যোগাযোগ করতে না পেরে উদ্বেগের সৃষ্টি হলেও প্রথম স্বস্তির বার্তা দেন খরাজ-পুত্র তমোঘ্ন (বিহু) মুখোপাধ্যায়। তিনি জানান, বাবা-মা দুজনেই নিরাপদ স্থানে রয়েছেন এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। এরপরই নেপালের দুর্যোগপূর্ণ এলাকা থেকে বিকল্প পথে গোরখপুর পৌঁছায় দলটি। সেখান থেকেই বিমানে সোজা কলকাতায় অবতরণ করেন খরাজ ও তাঁর স্ত্রী।বিমানবন্দরে নেমেই অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে খরাজ মুখোপাধ্যায় বলেন,"নমস্কার। আমি খরাজ মুখার্জি। আপনারা সবাই বড় চিন্তায় ছিলেন যে আমি পোখরাতে শুটিং করতে গিয়ে আটকে গিয়েছিলাম। এটা ঠিক কথাই, সেখানে অনেক রকম সমস্যা হয়েছে। সে সমস্ত সমস্যা পার করে অবশেষে গোরখপুরে যাই এবং সেখান থেকে আমি আর প্রতিভা ফ্লাইট ধরে জাস্ট নাও ফিরলাম।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla