Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
নীতিশের রামায়ণে কোন চরিত্রে কোন তারকা?

নীতিশের রামায়ণে কোন চরিত্রে কোন তারকা?

বিনোদন

নীতিশের রামায়ণে কোন চরিত্রে কোন তারকা?

নীতেশ তিওয়ারির বহুপ্রতীক্ষিত 'রামায়ণ' (Ramayana) ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম তারকাবহুল সিনেমা হতে চলেছে, তা বলাই বাহুল্য। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মারাঠি সিনেমার প্রথম সারির কলাকুশলীদের এক ছাদের তলায় এনে তৈরি হচ্ছে নীতিশের এই মেগা বাজেট ছবি।

ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ এবং সানি দেওলের নাম আগে থেকেই চর্চায় থাকলেও, ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে কারা অভিনয় করছেন, তা নিয়ে কৌতুহল ছিল তুঙ্গে।

শ্রীরাম: অযোধ্যার রাজকুমার রামের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর।

সীতা: মাতা সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। কেবল রাবণ কর্তৃক হরণ নয়, বরং সীতার ধৈর্য, ত্যাগ, কর্তব্য ও মর্যাদার দিকটি ছবিতে গভীরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

লক্ষ্মণ: রামের অনুগত অনুজ লক্ষ্মণের চরিত্রে রয়েছেন রবি দুবে।

ভরত ও শত্রুঘ্ন: ভরতের চরিত্রে আদিনাথ কোঠারে এবং শত্রুঘ্নের চরিত্রে অভিনয় করছেন নীতিশ শর্মা।

রামানন্দ সাগরের কালজয়ী 'রামায়ণ' ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করে বাড়ি বাড়ি পরিচিতি পাওয়া প্রবীণ অভিনেতা অরুণ গোভিল এবার নীতেশ তিওয়ারির ছবিতে এক ভিন্ন অবতারে ফিরছেন। তিনি অভিনয় করছেন রামের পিতা রাজা দশরথের চরিত্রে।

কৌশল্যা: রামের মাতা কৌশল্যার চরিত্রে দেখা যাবে ইন্দিরা কৃষ্ণনকে।

কৈকেয়ী: রানি কৈকেয়ীর চরিত্রে অভিনয় করছেন লারা দত্ত।

সুমিত্রা: লক্ষ্মণ ও শত্রুঘ্নের মাতা সুমিত্রার ভূমিকায় রয়েছেন সোনাল ঝা।

মন্থরা: কৈকেয়ীর দাসী মন্থরার ছলনাময়ী চরিত্রে অভিনয় করছেন সীবা চাড্ডা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla