Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রাসপূর্ণিমা কবে? - একটা প্রতিবেদন

রাসপূর্ণিমা কবে? - একটা প্রতিবেদন

পুজোপার্বন

রাসপূর্ণিমা কবে? - একটা প্রতিবেদন

ধর্মপ্রাণ হিন্দুদের কাছে রাস পূর্ণিমা খুবই পবিত্র। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এইদিন তারা পালন করে নানা ধৰ্মীয় অনুষ্ঠান।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা বলছে, ২০২৬ সালে রাস পূর্ণিমা পড়েছে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার। বাংলা ক্যালেন্ডারে দিনটি ৭ অগ্রহায়ণ, ১৪৩৩।

পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৩ নভেম্বর রাত ১১টা ৪২ মিনিটে। আর তিথি শেষ হবে ২৪ নভেম্বর রাত ৮টা ২৩ মিনিটে। তাই মঙ্গলবার দিনটিই রাস পালনের জন্য সবচেয়ে উপযুক্ত। পঞ্জিকা মতে, এই দিন সূর্য ডোবার পর সন্ধ্যায় প্রদীপ দান করা খুব শুভ। পশ্চিমবঙ্গসহ দেশের নানা রাজ্যে এই উৎসব হয়। তবে বাংলার নবদ্বীপ আর শান্তিপুরের ঐতিহ্য সবার চেয়ে আলাদা। নবদ্বীপে এই দিনটিকে বলে 'পট পূর্ণিমা'। বহু বছর আগে বৈষ্ণব ও শাক্ত ভক্তরা ছবি আঁকা কাপড় বা পুঁথির (পট) পুজো করতেন। পরে মহারাজা কৃষ্ণচন্দ্রের আমলে ভালো কুমোররা সেখানে এসে বসতি গড়েন। তখন থেকেই মাটির প্রতিমা বানিয়ে রাস উৎসব শুরু হয়। অন্যদিকে, শান্তিপুরের রাসও বেশ প্রাচীন। সেখানকার সুন্দর মণ্ডপ, পুজো আর লোকসংস্কৃতি দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিড় জমান।

বাড়িতেই কীভাবে পালন করবেন রাস উৎসব-

* মন্দিরে যেতে না পারলে মন খারাপ করবেন না। বাড়িতেই খুব সহজে দিনটি পালন করা যায়। কী বলছেন শাস্ত্রবিদরা?

* সূর্য ওঠার আগে স্নান সেরে নিন। নদীতে যাওয়া সম্ভব না হলে জলে একটু গঙ্গাজল মিশিয়ে নিন।

* তুলসী তলায়, ঘরের দরজায় আর ঠাকুরঘরে ঘি বা তিলের তেলের প্রদীপ জ্বালান।

* ফুল, ধূপ আর নৈবেদ্য দিয়ে বাড়িতে শিব ও বিষ্ণুর পুজো করুন।

সময় পেলে গীতা, বিষ্ণু সহস্রনাম বা শিব স্তোত্র পাঠ করুন।

* এই দিনে উপোস রাখার চল আছে। পাশাপাশি খাবার, চাল, কাপড় বা প্রদীপ দান করলে খুব ভালো হয়।

* সন্ধ্যায় আবার প্রদীপ জ্বালান। আকাশে চাঁদ উঠলে জল দিয়ে অর্ঘ্য দিন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla