Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
শেষ বলে পাকিস্তান বধ করলো ভারতীয় ব্যাটাররা

শেষ বলে পাকিস্তান বধ করলো ভারতীয় ব্যাটাররা

শেষ বলে পাকিস্তান বধ করলো ভারতীয় ব্যাটাররা

ক্রিকেট মানেও শেষ বলো পর্যন্ত উত্তেজনা। এশিয়া কাপের ফাইনালে তেমনই চূড়ান্ত উত্তেজনা। রুদ্ধশ্বাস খেলার শেষ বলে জয় ছিনিয়ে নিলো চৌহান ও মোহিত। একসময় মনে হচ্ছিল, এই বুঝি হেরে গেল ভারত। কিন্তু কোথায় কী, মোহিত-মানল জুটি শেষ ওভারের শেষ বলে হারাল পাকিস্তানকে।

২০১৭ সালে যখন বিরাট-রোহিতদের হারিয়েছিল পাকিস্তান, তাও আবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো মঞ্চে, তখন কত বয়স ছিল মানল চৌহানের? ৯ বছর। আবার কী কাকতালীয়! ২০১৭ থেকে ২০২৬ - ৯ বছর কেটে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু এই ৯ বছরেও যেটা বদলায়নি, সেটা হল ভারতের হাতে পাকিস্তানের বারবার ধরাশায়ী হওয়া। আগে বড়রা হারাত, এবার ছোটরাও সেই তালিকায় নয়া সংযোজন। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে হারাল ভারত। প্রায় নুইয়ে পড়া ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ডকে টেনে তুললেন মানল চৌহান ও মোহিত উলভা। প্রথমে ব্যাট করে বড় রান করেছে পাকিস্তান। ১১১ বলে ১০৭ রান করেন ওপেনার উসমান খান। আর এক ওপেনার হায়াম খানের ব্যাট থেকে আসে মাত্র ২১ রান। বড় রান পান আব্দুল কাদির (৮০)। অধিনায়ক ফারহান ইউসুফ করেন ৬৩ রান। যদিও এঁদের পর আর সেভাবে কেউ বড় রান পাননি।

শেষ অবধি নির্ধারিত ৫০ ওভারে ৩৩৭ রান করে পাকিস্তানের অনুর্ধ্ব-১৯ দল। ভারতীয় বোলারদের দাপটে ২৯৯/৪ থেকে দ্রুতই ৩৩৬/৯ হয়ে যান আহমেদরা। জবাবে ব্যাট করতে নেমে বড় রান করেন ভারত অধিনায়ক লক্ষ্য রাজেশ রাইচন্দানি। ১০১ বলে ৮০ রানের ইনিংস খেলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন বীরেন্দ্র সেহবাগের ছেলে আর্যবীর সেহবাগও। ৬১ বলে ৫৮ রান করেন আর্যবীর। এরপরেই হঠাৎ হোঁচট খায় ভারত। ৩৩৮ রান তাড়া করতে গিয়ে একসময় ২৫২ রানে ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। সেখান থেকেই ভারতকে টেনে তোলেন মানল চৌহান ও মোহিত উলভা। ৩২ বলে ৪৭ রান করেন মানল। তবে একসময় প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। প্রথম ৫ বলে আসে ৫ রান। শেষ বলে দরকার ছিল মাত্র ৩ রান। হাতে ছিল ১ উইকেট। বাউন্ডারি মেরে বল লং অফের বাইরে পাঠিয়ে দেন মোহিত। ১ উইকেটে রুদ্ধশ্বাস ম্যাচ জেতে ভারত।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Smile India News Bangla