খাবার হচ্ছে একটি খুবই প্রয়োজনীয় জিনিস কারণ, খাবারই আপনার শরীরকে দিতে পারে কাজ করার ক্ষমতা।কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছেন যে সেই খাবার থেকে আপনার শরীর তার চাহিদা মতন ভিটামিনগুলো পাচ্ছে কিনা? শরীরে ভিটামিনের এই অভাবগুলো কিন্তু খুব ছোট ছোট উপসর্গের মাধ্যমে চিনে নিতে পারবেন আপনি।
যেমন-
মাংসপেশীতে ব্যথা: শরীরের নানা স্থানের মাংসপেশীতে ব্যথা হতেই পারে। তবে সেটা যদি নিয়মিত একটা ব্যাপারে দাড়িয়ে যায় তাহলে আর বসে না থেকে চিকিত্সকের কাছে চলে যান।
হাঁটতে সমস্যা: ভিটামিন বি১২ এর ঘাটতির কারণে মস্তিষ্ক ঠিকঠাকভাবে কাজ করতে পারেনা। ফলে সেই প্রভাবটা পড়ে পায়ের ক্ষেত্রে। হাঁটার সময় মস্তিষ্ক ঠিকঠাকভাবে আপনার পাকে নির্দেশনা দিতে পারেনা বিধায় হাঁটতেও সমস্যা হয় আপনার।
দীর্ঘমেয়াদী ক্ষত: শরীরে কোন আঘাত পেয়েছেন আর সেটা ঠিকঠাক সময়মতন ভালো হয়ে যাচ্ছেনা? তাহলে আপনার শরীরে রয়েছে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি এর অভাব। সেই অভাব পূরণে খেতে হবে লেবু, শাক-সব্জিসহ টকজাতীয় খাবারগুলো।
মুখের দূর্গন্ধ: ভিটামিন বি৩ আপনার ফুসফুসের কার্যক্রমকে ব্যাহত করে। আর এর ফলে সেটি ঠিকঠাকভাবে খাবার হজম করতে পারেনা। মুখে তৈরি হয় দূর্গন্ধ।

