আগে যদি কোনো ব্যায়াম না করে থাকেন তাহলে আপনার জন্য রইলো ৩টি চর্বি পোড়ানো ব্যায়াম সম্পর্কে বিস্তারিত। ব্যায়ামগুলো করতে করতে আপনি নিজেই এর কাঠিন্য বাড়াতে কমাতে পারবেন।
১. ক্রাঞ্চেস
পেটের চর্বি কমাতে চাইলে সাইক্লিং করুন। আর সাইক্লিং যদি না করতে পারেন, তাহলে ঘরে বসে করে ফেলুন এই বাই-সাইকেল ব্যায়াম।
দেখবেন দারুণ উপকার পাবেন।
- মাটিতে সোজা হয়ে শুয়ে পড়ুন। এরপর ক্রাঞ্চেসের সময় হাত যেমন করে রাখেন, সেরকম করেই হাত রাখুন।
- এবার বাঁ পা-কে দূরে রেখে ডান হাঁটুকে বুকের কাছে আনুন। এরপর ডান পা-কে দূরে রেখে বাঁ হাঁটুকে বুকের কাছে আনুন। এইভাবে সাইক্লিং করার মতো করে যান।
- রোজ সকালে উঠে অন্য ব্যায়ামের সাথেই এই বাই-সাইকেল ব্যায়ামও মিনিট পাঁচেক করুন। ভুঁড়ি ভ্যানিশ হতে কিন্তু বেশী দেরী হবে না।
২.পুশ-আপ
হাতের তালু মেঝেতে রেখে চেস্ট ধীরে ধীরে মেঝেতে ঠেকিয়ে শুয়ে পড়ুন। হাত চেস্টের বরাবর, চেস্ট থেকে একটু দুই পাশে বাইরে থাকবে।দুই পা সমান্তরাল সোজা থাকবে।
- মাথা শরীরের সমান্তরাল থাকবে, এবং সামনের দিকে তাকাবেন।
- এবার পায়ের পাতা মাটিতে রেখে (আঙ্গুল গুলো নিচের দিকে ও গোড়ালি উপরের দিকে) হাত দুটোতে ভর দিয়ে এইভাবে থেকেই ধীরে ধীরে শরীরকে মাটি থেকে উপরে উঠান। শরীর থাকবে একদম সোজা, upper back ও lower back একদম সোজা থাকবে। পেট ভেতরের দিকে টেনে রাখুন।
- হাত যখন একদম সোজা হবে, তখন থামুন, দম ছাড়ুন।
- এবার মাটির দিকে ধীরে শরীর নিচে নামান, হাত একই ভাবে রেখে কনুই ভেঙ্গে নামতে থাকবে, শরীর বা চিন প্রায় মাটিতে ঠেকবে, কনুই মাটিতে ঠেকবে না। পা দুটো সোজা জোড়া করে রাখবেন। ব্যাকও সোজা থাকবে।
হাতের উপর ভর দিয়ে এভাবে থাকুন, দম নিন ও ৮ থেকে ১৬ গুনুন।
এবার হাতের উপর ভর দিয়ে উঠুন ও দম ছাড়ুন| এভাবে 5,6 ও 7 এর মত করুন আরো দুই থেকে তিন বার।
পুশ-আপ করবেন ৩ সেট করে ৮ থেকে ১৬ বার। তবে আপনার ফিটনেস অনুযায়ী আরো বেশি বার করতে পারেন। শেষ বারে পুশ-আপ position ১০ সেকেন্ড ধরে রাখতে পারেন।
৩.রিভার্স ক্রাঞ্চেস
প্রথমেই চিত হয়ে সোজাভাবে শুয়ে পড়ুন।
- তালু নিচমুখী করে দুই হাত পাশে রেখে হাঁটু না ভেঙ্গে পা উপরে ৯০ ডিগ্রি করে তুলে আনুন। প্রাথমিক অবস্থায় বাড়তি সুবিধার জন্য হাত উরুর নিচে স্থাপন করতে পারেন। পরে অভ্যাস হয়ে গেলে হাত পাশে রাখা শুরু করুন।
- এবার হাঁটু ভাঁজ করে বুকের কাছে এনে হিপ থেকে শুরু করে পা পর্যন্ত পুরোটা উপরের দিকে উঠিয়ে দিন।
- আবার পূর্বের অবস্থানে আসুন।
নতুন অবস্থায় আপনি কোন ব্যায়াম চেষ্টা করেছেন? আপনিও আপনার ব্যায়ামের অভিজ্ঞতার কথা জানান নিচের কমেন্ট বক্সে।

