Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
জানুন, হাইপারসোমনিয়া রোগ হওয়ার কারণ এবং উপসর্গগুলি

জানুন, হাইপারসোমনিয়া রোগ হওয়ার কারণ এবং উপসর্গগুলি

tips24 4 years ago

1241911329 Halfpoint Images/Getty Images

যে সমস্ত লোকেদের দিনের বেলায় অত্যধিক ঘুম আসে বা যে কারণের জন্য হয় তাকে হাইপারসোমনিয়া বলে।আর হাইপারসোমনিয়া হলে কোনো ব্যক্তির পক্ষে দিনে জেগে থাকা কঠিন হয়।কারণ এতে আক্রান্ত ব্যক্তি যেকোনো সময় যেকোনো জায়গায় ঘুমিয়ে পড়তে পারে।

তাদের ঘুম সম্পর্কিত অন্যান্য সমস্যাও থাকতে পারে, যেমন- শক্তির অভাব ও চিন্তার অস্পষ্টতা।

হাইপারসোমনিয়ার কারণ:

* দিনে অতিমাত্রায় ঘুম হওয়া এবং স্লিপ এপনিয়া বা রাতে ঘুমের সময় শ্বাসক্রিয়ায় ব্যাঘাত ঘটা।

* স্লিপ ডিপ্রাইভেশন বা রাতে যথেষ্ট ঘুম না হওয়া।

* প্রয়োজনাতিরিক্ত ওজন হওয়া।

* মাদক বা অ্যালকোহলের ব্যবহার।

হাইপারসোমনিয়ার উপসর্গ: হাইপারসোমনিয়ায় ভোগা লোকেরা দিনে জেগে থাকার চেষ্টা করে এবং সাধারণত বারবার ঘুমিয়ে পড়ে।সাধারণত ঘুম থেকে তারা মুক্তি পায় না। এ রোগে আক্রান্ত লোকেরা প্রতিরাতে ১০ ঘণ্টারও বেশি ঘুমায় এবং সকালে ওঠার জন্য সংগ্রাম করে, কারণ তারা তন্দ্রালু অনুভব করে এবং ঘুম থেকে ওঠার ব্যাপারে সন্দিহান বা ঘুম উন্মত্ততায় থাকে। অত্যধিক ঘুম ব্যক্তির কাজ, সম্পর্ক ও সামাজিক জীবনে ক্ষতিকর প্রভাব। হাইপারসোমনিয়ার অন্যান্য উপসর্গ হল-

*কম শক্তি থাকা

*অস্থির বা উত্তেজিত থাকা

*ধীরগতিতে চিন্তা বা কথা বলা

*মনোযোগ দিতে না পারা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24