Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
রান্নার সময় ব্যবহার করা কাপড় যেভাবে রোগ ছড়ায়

রান্নার সময় ব্যবহার করা কাপড় যেভাবে রোগ ছড়ায়

tips24 5 years ago

যারা রান্না করেন তাদের কাছে একটি আলাদা তোয়ালে থাকে।তবে অনেক সময় কাজের চাপের মধ্যে কিছু বুঝতে না পেরেই সেটা বাসন বা হাত মুছে ফেলি। কিন্তু জানেন কি, এই নোংরা তোয়ালে থেকেই আপনি বিষক্রিয়ার শিকার হতে পারেন? বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এই আশঙ্কা অনেক বেশি।আর এই নিয়ে হাওয়া এক গবেষণায় বলা হয়, রান্না ঘরের অপরিষ্কার তোয়ালে থেকে উত্‍পত্তি হয় প্যাথোজেন গ্যাসের।

গবেষণায় দেখা গিয়েছে পরিবার কতটা বড়, তার ফলে খাবারের প্রকারভেদ ও অন্যান্য অনেক কারণে প্যাথোজেনের জন্ম হয়।অর্থাত্‍ পরিবারের সদস্য এবং স্বাস্থ্যকর অভ্যাসের উপর এই ক্ষতি নির্ভর করে।

*এক মাস ধরে ব্যবহার করা ১০০টি তোয়ালে গবেষণার কাজে ব্যবহার করা হয়েছিল। গবেষণার সময় প্রায় ৪৯ শতাংশ তোয়ালেতে জীবাণু মিলেছে।

*দেখা গিয়েছে, যেই পরিবারে সদস্য সংখ্যা বেশি বা বাড়িতে বাচ্চা রয়েছে, সেই পরিবারের তোয়ালেতে জীবাণুও বেশি।

*রান্নাঘরে তোয়ালে বাসন মোছা, হাত মোছা, বাসন ধরা, রান্নার জায়গা পরিষ্কার করা সহ একাধিক কাজে ব্যবহৃত হয়।

*বিভিন্ন ধরনের কাজ একটি তোয়ালে নিয়ে করার ফলে জীবাণু বেশি হয়। কিন্তু এক একটি কাজের জন্য এক একটি তোয়ালে ব্যবহার করলে এটি হয় না।

*আর রান্নাঘরের তোয়ালে যে প্যাথোজেনের তৈরি হয়, তা রান্নাঘরে দূষণের জন্য দায়ী। এখান থেকে খাদ্য বিষক্রিয়াও হতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tips 24