Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, ৩ জেলায় কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট, ৩ জেলায় কমলা সতর্কতা

Truth Of Bengal 3 weeks ago

Truth of Bengal: সাময়িক বিরতির পর আজ, সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলার জন্য কমলা সতর্কতাও জারি করা হয়েছে।

বর্তমানে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পাশাপাশি রাজস্থান থেকে উত্তর-পূর্ব বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষ সক্রিয় রয়েছে। এই দুই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল সাড়ে ছ'টা থেকে সোমবার সকাল সাড়ে ছ'টা পর্যন্ত শহরে ০.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা আরও বাড়তে পারে। উত্তর ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বজায় থাকবে। সোমবার পর্যন্ত কয়েকটি জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে এমন আবহাওয়া বজায় থাকতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Truth Of Bengal